ভীমরুলের হানায় মৃত্যু হল ৮৫ বছরের এক বৃদ্ধার। মৃতার নাম সচীরানি শর্মা। তিনি বর্ধমান শহরের বড়নীলপুরের শালবাগান এলাকার বাসিন্দা।
প্রকাশকাল: 02 Oct 2026, 01:24 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বাড়ির পাশের একটি বহুতলের নীচে জঙ্গলের মধ্যে থাকা ভীমরুলের চাকের কাছে চলে যান সচীরানি। অসাবধানতাবশত তাঁর হাত চাকটিতে লেগে যায়। এরপরই ঝাঁকে ঝাঁকে ভীমরুল বেরিয়ে এসে তাঁকে আক্রমণ করে। স্থানীয়দের দাবি, শতাধিক ভীমরুল তাঁকে কামড়ায়।
বৃদ্ধাকে বাঁচাতে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁদেরও ভীমরুলের আক্রমণের মুখে পড়তে হয়। আক্রান্ত হন প্রতিবেশী পশু চিকিৎসক পার্থ সরকারও। পরে অসুস্থ অবস্থায় তাঁকে বর্ধমান শহরের উপকণ্ঠে জাতীয় সড়কের বামচাঁদাইপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে গুরুতর আহত সচীরানি শর্মাকে পরিবারের সদস্যরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলে। রাতে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ফের অসুস্থ বোধ করেন বৃদ্ধা। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই বাড়িতেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, ভীমরুলের হুলের আঘাতজনিত অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মৃতার নাতি বিশ্বজিৎ শর্মা জানান, রাতে ফের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলাকালীনই বাড়িতে তাঁর ঠাকুমার মৃত্যু হয়।
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হওয়া পশু চিকিৎসক পার্থ সরকারও ঘটনার ভয়াবহতার কথা জানিয়েছেন। ভীমরুলের চাকটি ঘিরে এলাকায় সতর্কতা তৈরি হয়েছে।