কুলটি নেক্সটজেনের উদ্যোগে মিনি ম্যারাথন, অংশ নিলেন বহু যুবক-যুবতী - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

কুলটি নেক্সটজেনের উদ্যোগে মিনি ম্যারাথন, অংশ নিলেন বহু যুবক-যুবতী

প্রকাশকাল: 02 Oct 2026, 12:37 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
কুলটি : যুবসমাজকে সুস্থ জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করতে কুলটি নেক্সটজেনের উদ্যোগে কুলটি ক্লাব থেকে আয়োজিত হল মিনি ম্যারাথন। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন বহু যুবক-যুবতী।





অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা কুলটির বিধায়ক ড. অজয় কুমার পোদ্দার। তিনি সবুজ পতাকা দেখিয়ে মিনি ম্যারাথনের সূচনা করেন।





অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়দর্শিনী পাবলিক স্কুলের চেয়ারম্যান রাকেশ তিওয়ারি, কুলটি -১ মণ্ডল সভাপতি মনমোহন সিং, যুব সভাপতি যুবরাজ, বুম্বা চৌধুরী, বিরাজ সিং-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও দলীয় কর্মীরা।





মিনি ম্যারাথনে যুবক-যুবতীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় মেয়েদের জন্য ৩ কিলোমিটার এবং ছেলেদের জন্য ৫ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়।





আয়োজকদের বক্তব্য, এই ধরনের উদ্যোগের মাধ্যমে যুবসমাজের মধ্যে সুস্থ থাকার অভ্যাস, শৃঙ্খলা এবং খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে। একইসঙ্গে তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার ক্ষেত্রেও এই ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।





যুবসমাজকে সুস্থ ও সক্রিয় রাখতে এমন উদ্যোগ আগামী দিনেও আরও বেশি করে আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।





365 City News | কুলটি

শেয়ার করুন: