রেপার্টরি থিয়েটার-এর নাট্যোৎসব
প্রকাশকাল: 02 Oct 2026, 12:23 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক: নিজস্ব সংবাদদাতা
আসানসোল রেপার্টারি থিয়েটারের নাট্যোৎসব অনুষ্ঠিত হয়ে গেল গত 27শে থেকে 28শে সেপ্টেম্বর । আসানসোল রবীন্দ্রভবনে আয়োজিত এই উৎসবে প্রথম দিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সুবীর দাস এবং আসানসোল রেপার্টারি থিয়েটার পরিবেশন করেন পূর্ণাঙ্গ নাটক "তখন বিকেল"। দ্বিতীয় দিনে গোবরডাঙা মৃদঙ্গম "এ পলিটিক্যাল ড্রীম" এবং আসানসোল কথাভাষ্য "এনকাউন্টার" নামের দুটি একাঙ্ক নাটক পরিবেশন করেন।