নবজাতকের মৃত্যুকে ঘিরে নার্সিংহোমে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের
প্রকাশকাল: 13 Nov 2026, 03:10 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
নদিয়ার নবদ্বীপে সন্তান প্রসবের দু’দিন পর অসুস্থ হয়ে মৃত্যু সদ্যোজাতের, চিকিৎসার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ পরিবারের
সন্তান প্রসবের পর মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ ছিলেন বলে দাবি পরিবারের। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই অসুস্থ হয়ে পড়ে সদ্যোজাত। একাধিক হাসপাতালে চিকিৎসার পর শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় শিশুটির। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়াল নদিয়ার নবদ্বীপের একটি বেসরকারি নার্সিংহোমে। চিকিৎসায় গাফিলতি এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামোর অভাবের অভিযোগ তুলে নার্সিংহোমে বিক্ষোভ দেখান মৃত শিশুর পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের পারুলিয়া সাহাপাড়ার বাসিন্দা রুদ্রপ্রসাদ সাহার স্ত্রী ঈশিকা ধরকে গত সোমবার বিকেল ৫টা নাগাদ নবদ্বীপের ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেদিন রাত ১০টা ১৫ মিনিট নাগাদ একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। পরিবারের দাবি, জন্মের পর মা ও শিশু দু’জনেই সুস্থ ছিলেন। গভীর রাত পর্যন্ত শিশুটির শারীরিক অবস্থায় কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি।
পরিবারের বক্তব্য, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্তও শিশুটি স্বাভাবিক ছিল বলে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছিলেন। কিন্তু এর পরেই পরিবারের কাছে ফোন আসে। জানানো হয়, শিশুটিকে খাওয়ানোর সময় তার শ্বাসনালীতে খাবার আটকে গিয়েছে। এরপর থেকেই ক্রমশ অবনতি হতে থাকে সদ্যোজাতের শারীরিক অবস্থার।
শিশুটির বাবা রুদ্রপ্রসাদ সাহার অভিযোগ, সেই সময় নার্সিংহোমে উপযুক্ত চিকিৎসক উপস্থিত ছিলেন না। কর্তব্যরত আয়ারাই পাম্পের সাহায্যে শিশুটির চিকিৎসার চেষ্টা করছিলেন বলে দাবি তাঁর। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে প্রথমে শিশুটিকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অক্সিজেন সাপোর্টে কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পরিবারের দাবি, সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা জানান, সদ্যোজাতের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এর মধ্যেই শিশুটির মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। অবস্থার আরও অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।
সন্তান হারানোর খবর পেয়ে শোকের পাশাপাশি ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। এরপরই নবদ্বীপের ওই নার্সিংহোমে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। রুদ্রপ্রসাদের অভিযোগ, নার্সিংহোমে প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামো এবং নিয়মশৃঙ্খলার অভাব রয়েছে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
মৃত শিশুর দিদা রাখি ধর বলেন, “এটা আমার মেয়ের প্রথম সন্তান। এই পরিণতি আমরা মেনে নিতে পারছি না।” পরিবারের দাবি, ইতিমধ্যেই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।
অন্যদিকে, এই অভিযোগ নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও মুখ খুলতে চাননি ম্যানেজার। ফলে সদ্যোজাতের মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন তদন্তের দিকেই তাকিয়ে মৃত শিশুর পরিবার।