আসানসোলে শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তির অভিযোগ, আড়াল থেকে নজর রাখছেন অভিভাবকরা! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
প্রকাশকাল: 13 Nov 2026, 03:00 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
শিশুদের হাতে ভিক্ষার বাটি, টাকা জমলেই নিয়ে নিচ্ছেন বড়রা। অভিযান চালিয়েও মিলছে না স্থায়ী সমাধান, শিশুদিবসের আগে উদ্বেগ প্রকাশ সমাজকর্মীদের।
আসানসোল: এক হাতে ভিক্ষার বাটি, অন্য হাতে সাহায্যের আশায় বাড়িয়ে দেওয়া ছোট্ট হাত! বয়সে তারা কেউ শিশু, কেউ বা একেবারেই কোলের কাছাকাছি। অথচ এই বয়সেই তাদের কাঁধে পরিবারের রোজগারের দায়িত্ব। আসানসোলের আদালত চত্বর থেকে রবীন্দ্রভবন, বাসস্ট্যান্ড থেকে রেলস্টেশন কিংবা শহরের বিভিন্ন বাজার—সর্বত্রই চোখে পড়ছে শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর ছবি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে।
আসানসোল আদালত চত্বরে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থীর ভিড় হয়। সেই ভিড়ের মধ্যেই ভিক্ষার বাটি হাতে ঘুরে বেড়ায় ছোট ছোট শিশুরা। কেউ সহানুভূতি দেখিয়ে খুচরো পয়সা দেন, কেউ আবার এড়িয়ে যান। একই ছবি দেখা যায় রবীন্দ্রভবন চত্বরেও। অভিযোগ, কেউ খাবার কিনে দিতে চাইলেও অনেক শিশু খাবার নিতে রাজি হয় না। বরং সরাসরি টাকা চেয়ে হাত বাড়িয়ে দেয় তারা।
তবে এই শিশুরা যে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে ভিক্ষা করছে, তেমনটা নয়। অভিযোগ, দূর থেকে তাদের উপর নজর রাখেন পরিবারের বড়রা। শিশুদের বাটিতে কিছু টাকা জমলেই তাঁরা এগিয়ে এসে সেই টাকা নিয়ে নেন। এরপর ফের খালি বাটি হাতে ধরিয়ে দেওয়া হয় শিশুদের। এভাবেই দিনের পর দিন চলতে থাকে ভিক্ষাবৃত্তি।
শিশুশ্রম বন্ধে সরকারি প্রশাসনিক ব্যবস্থা থাকলেও শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ কতটা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। তাঁদের বক্তব্য, শিশুদের দিয়ে ভিক্ষা করানোও এক ধরনের শোষণ। তা হলে এই কাজে শিশুদের ব্যবহার করা ব্যক্তিদের বিরুদ্ধে কেন কঠোর আইনি পদক্ষেপ করা হচ্ছে না?
বঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষা, আইনি সহায়তা এবং পুনর্বাসনের জন্য রয়েছে জেলা শিশু কল্যাণ সমিতি বা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি)। কিন্তু আসানসোল-সহ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় শিশুদের ভিক্ষাবৃত্তির এই ছবি সামনে আসার পর সিডব্লিউসি-র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা সিডব্লিউসি-র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দীপঙ্কর সরকার বৃহস্পতিবার জানান, তাঁরা নিয়মিত অভিযান চালান। ভিক্ষাবৃত্তিতে যুক্ত শিশুদের উদ্ধার করে হোমেও পাঠানো হয়। অভিভাবকদেরও কড়া ভাবে সতর্ক করা হয়। কিন্তু কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকার পর ফের একই কাজে শিশুদের নামানো হচ্ছে।
দীপঙ্কর সরকারের দাবি, সহজে অর্থ উপার্জনের পথ হিসেবেই অনেকে এই পেশাকে বেছে নিচ্ছেন। শিশুদের হোমে পাঠানো হলে অভিভাবকরা কান্নাকাটি করে তাদের ছাড়িয়ে নিয়ে যান। তারপর আবার শিশুদের ভিক্ষাবৃত্তিতে পাঠানো হয়। সাধারণ মানুষকে শিশুদের হাতে টাকা দেওয়া বন্ধ করার আবেদনও জানিয়েছেন তিনি। তাঁর মতে, মানুষের আর্থিক সাহায্য বন্ধ হলে এই ভিক্ষাবৃত্তির প্রবণতা কমতে পারে।
অন্যদিকে, জেলার যুগ্ম শ্রম কমিশনার শ্যামল রায়চৌধুরী জানিয়েছেন, শিশুশ্রম বন্ধ করার জন্য নির্দিষ্ট আইন রয়েছে। তবে শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিয়ে এখনও ভাবনাচিন্তা চলছে।
শিশুদিবসের প্রাক্কালে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজকর্মীরা। পথশিশুদের নিয়ে কাজ করা একটি সামাজিক সংগঠনের সদস্য দেবপ্রিয় নায়েকের বক্তব্য, মানুষের সম্মিলিত উদ্যোগ এবং অভিভাবকদের সচেতনতা ছাড়া এই অমানবিক পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।
অন্যদিকে, শিশুদের পরিবারের এক সদস্য নন্দু পাকমারার বক্তব্য, তাঁদের শিশুরা লেখাপড়া করে না। তাই ছোট বয়স থেকেই তাদের এই পেশায় নামিয়ে পরিবারের রোজগারের ব্যবস্থা করা হয়।
সব মিলিয়ে, শিশুদিবসের আগে আসানসোলের রাস্তায় শিশুদের হাতে ভিক্ষার বাটির ছবি ফের একাধিক প্রশ্ন সামনে এনে দিয়েছে। শিশুদের শিক্ষা, সুরক্ষা ও স্বাভাবিক শৈশব ফিরিয়ে দিতে প্রশাসনের পাশাপাশি সমাজেরও দায়িত্ব কতটা, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।