পাকিস্তানের সেনা ছাউনিতে ভয়াবহ ফিদায়েঁ হামলা! বিস্ফোরণে নিহত ১৮, দায় স্বীকার বিএলএর - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
বিদেশ

পাকিস্তানের সেনা ছাউনিতে ভয়াবহ ফিদায়েঁ হামলা! বিস্ফোরণে নিহত ১৮, দায় স্বীকার বিএলএর

প্রকাশকাল: 13 Nov 2026, 02:44 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
বালোচিস্তানে পাকিস্তানি সেনার অভিযানের মধ্যেই সেনা ছাউনিতে ভয়াবহ আত্মঘাতী হামলা। গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে সেনা ছাউনিতে ঢুকে পড়ে হামলাকারীরা। মুহূর্তের মধ্যেই ঘটে প্রবল বিস্ফোরণ। এই ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। হামলার দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটির দাবি, এটি তাদের মাজিদ ব্রিগেডের ফিদায়েঁ হামলা।





জানা গিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পাকিস্তানি সেনা ছাউনিতে প্রবেশ করতেই বিস্ফোরণ ঘটে। হামলার সময় ছাউনির ভিতরে এক কর্নেলের উপস্থিতিতে স্থানীয় আধিকারিকদের একটি বৈঠক চলছিল বলে জানা যাচ্ছে। সেই বৈঠক চলাকালীনই এই হামলার ঘটনা ঘটে। তবে হতাহতের সংখ্যা ও হামলার পরিস্থিতি নিয়ে স্বাধীনভাবে সমস্ত তথ্য যাচাই করা সম্ভব হয়নি।





উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত বালোচিস্তান। সেখানে বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে 'অপারেশন রাদ উল ফিতনা' শুরু করেছে পাকিস্তানি সেনা। এই অভিযানের আওতায় বিভিন্ন এলাকায় বিদ্রোহীদের তৈরি সুড়ঙ্গ চিহ্নিত করে ধ্বংস করার চেষ্টা চলছে। গত বুধবার ও বৃহস্পতিবার সেনার অভিযান চলার পর শুক্রবার পাল্টা হামলার মুখে পড়ে পাকিস্তানি বাহিনী।





পাকিস্তানি সেনার দাবি, অভিযানে বালোচ বিদ্রোহীদের তৈরি সাতটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধারেরও দাবি করেছে তারা। অন্যদিকে, এই অশান্তির আবহেই বালোচিস্তানের মুশাখেল এলাকায় একটি নির্মাণস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটে। মাসতুংয়ে একটি সেতুর নিচেও বিস্ফোরণ হয়েছে বলে খবর।





এর আগে বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর হামলায় ১৩ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল বলে জানা যায়। পরপর এই হামলার ঘটনায় পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুন: