রাতের অন্ধকারে রাস্তার ধারে ঘাপটি মেরে লেপার্ড! বাইকের আলোয় ধরা পড়তেই আতঙ্ক মাটিয়ালিতে, ভাইরাল ভিডিও
প্রকাশকাল: 13 Nov 2026, 02:35 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
সংবাদ প্রতিবেদন: রাতের অন্ধকারে রাস্তার পাশে ঝোপের আড়ালে ঘাপটি মেরে বসে রয়েছে পূর্ণবয়স্ক লেপার্ড! মাঝেমধ্যে নড়াচড়া করতেই সন্দেহ হয় বাইক আরোহীদের। মোবাইলের ফ্ল্যাশ ও বাইকের হেডলাইটের আলো ফেলতেই সামনে আসে ভয়ংকর দৃশ্য। একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে একটি লেপার্ড। এমনই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিও। আর সেই ভিডিও ঘিরেই আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ির মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি ও সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম বাতাবাড়ি এলাকার কয়েকজন তরুণ বাইকে করে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। বাতাবাড়ি চা বাগানের ৯ নম্বর সেকশনের পাশ দিয়ে যাওয়া রাস্তাটি স্থানীয় বাসিন্দাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন দিন-রাত বহু মানুষ এই রাস্তা ব্যবহার করেন।
বাইক আরোহীরা ৯ নম্বর সেকশনের কাছে পৌঁছতেই বাইকের হেডলাইটের আলোয় রাস্তার ধারের ঝোপের আড়ালে কিছু একটা নড়াচড়া করতে দেখেন। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও ভালো করে লক্ষ্য করতেই চমকে ওঠেন তাঁরা। দেখা যায়, চা গাছের ফাঁকে বসে রয়েছে একটি পূর্ণবয়স্ক লেপার্ড। একদৃষ্টিতে বাইক আরোহীদের দিকে তাকিয়ে ছিল সেটি।
এরপরই গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করেন তাঁরা। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় বন্যপ্রাণীর উপস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তার এত কাছে লেপার্ডের দেখা মেলায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
বিশেষ করে রাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে যাতে কেউ বিপদের মুখে না পড়েন, সেই আশঙ্কাই বাড়ছে এলাকায়। তবে লেপার্ডটির পরবর্তী অবস্থান বা বন দফতরের তরফে কোনও পদক্ষেপ করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনও সামনে আসেনি।