কুলটির রামপুর এমভিআই চেকপোস্টে ফের এসিবির অভিযান, গাড়ি পার করানোর নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার পাঁচু মণ্ডল
প্রকাশকাল: 13 Nov 2026, 01:39 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
আসানসোল: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের রামপুর এমভিআই চেকপোস্টে ফের দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। গাড়ি পার করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে পাঁচু মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্যুরো (এসিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পণ্যবাহী গাড়ির চালকের কাছ থেকে টাকা নেওয়ার সময় তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গ্রেফতারের পর পাঁচু মণ্ডলের বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় এসিবির তদন্তকারী দল। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, কথিত টাকা আদায়ের চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, কয়েক মাস আগেও এই একই রামপুর এমভিআই চেকপোস্টকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। অভিযোগ উঠেছিল, একটি পণ্যবাহী ট্রাককে বেআইনিভাবে আটকে চালকের উপর ঘুষ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এমনকী রাজ্য সরকারের একটি মেয়াদোত্তীর্ণ করের নাম করে ২২ হাজার টাকা দাবি করার অভিযোগও ওঠে।
এই ঘটনায় অভিযোগ জমা পড়ার পর পরিবহণ দফতর পদক্ষেপ করে দুই আধিকারিককে সাসপেন্ড করে। পাশাপাশি, তদন্তের দায়িত্ব দেওয়া হয় অ্যান্টি করাপশন ব্যুরোকে। পরবর্তী সময়ে এসিবি ওই দুই আধিকারিককে গ্রেফতার করে। গাড়ি পার করিয়ে দেওয়ার নামে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের অভিযোগে আরও কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছিল।
তবে সেই সময় কথিত এই চক্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও তাঁদের গ্রেফতার করা সম্ভব হয়নি বলে সূত্রের দাবি।
এবার পাঁচু মণ্ডলের গ্রেফতারির পর ফের আলোচনায় উঠে এসেছে রামপুর এমভিআই চেকপোস্টের কথিত তোলাবাজি চক্র। তদন্তের পরিধি কি এবার আরও বাড়বে? এই ঘটনার সঙ্গে আর কোনও প্রভাবশালী ব্যক্তি বা সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের যোগসূত্র সামনে আসবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শিল্পাঞ্চলের বিভিন্ন মহলে।
ফিলহাল এসিবির তদন্ত চলছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন জায়গায় তল্লাশি থেকে আগামী দিনে আরও কোনও তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।