৭২ ঘণ্টার মধ্যে কালীপুজোর মণ্ডপ থেকে চুরি যাওয়া হ্যালোজেন লাইট উদ্ধার, গ্রেফতার এক
প্রকাশকাল: 13 Nov 2026, 12:25 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
পুরুলিয়া: কালীপুজোর মণ্ডপ থেকে হ্যালোজেন লাইট চুরির অভিযোগের তদন্তে সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া সমস্ত লাইট উদ্ধার করেছে কোটশিলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ নভেম্বর রাতে বেগুনকোদর এলাকার চক্রবর্তী পাড়ায় কালীপুজোর মণ্ডপ থেকে বেশ কিছু হ্যালোজেন লাইট নিখোঁজ হয়। পরদিন, ১০ নভেম্বর, এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩০৩(২) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে কোটশিলা থানার পুলিশ।
তদন্তের সময় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন রুহিদাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তিনি বেগুনকোদর এলাকার বাসিন্দা। ১১ নভেম্বর তাঁকে আদালতে পেশ করা হলে তদন্তের প্রয়োজনে তিন দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর হয়।
এরপর ১২ নভেম্বর পুলিশ হেফাজতে থাকাকালীন অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে হ্যালোজেন লাইটগুলি উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ।