‘সময় কার পক্ষে ঘুরবে, বলা যায় না’, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও ভবিষ্যৎ নিয়ে সনিয়া গান্ধীর তাৎপর্যপূর্ণ মন্তব্য! আত্মজীবনীতে বাংলাদেশের রাজনীতির অজানা অধ্যায়
প্রকাশকাল: 12 Nov 2026, 01:53 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
উপশিরোনাম: ইন্দিরা গান্ধীর আমলে ভারতে আশ্রয়, দিল্লিতে ছ’বছরের নির্বাসিত জীবন থেকে বাংলাদেশের ক্ষমতার মসনদ—শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বইয়ে একাধিক স্মৃতি ভাগ করলেন সনিয়া।
সনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই ‘Belonging: A Journey of Love’ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। নিজের জীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি দেশ-বিদেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্ক, সাক্ষাৎ এবং স্মৃতির কথাও তুলে ধরেছেন কংগ্রেস নেত্রী। এবার সেই বইয়ের একটি বিশেষ অংশে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সনিয়ার স্মৃতিচারণ নজর কেড়েছে। হাসিনার বক্তৃতা, রাজনৈতিক সংগ্রাম এবং দুই পরিবারের মধ্যে গড়ে ওঠা আন্তরিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে তাঁর লেখায়।
বইয়ে সনিয়া জানিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে তাঁর প্রথম পরিচয় ভারতে। ১৯৭৫ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্য সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার পর প্রাণে বেঁচে যান হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। সেই সময় ভারতে আশ্রয় নিতে বাধ্য হন তাঁরা। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁদের রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করেন। সনিয়ার বর্ণনা অনুযায়ী, প্রায় ছ’বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটিয়েছিলেন শেখ হাসিনা।
সেই সময় থেকেই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন হাসিনা। ১৯৮১ সালে দেশে ফিরে শুরু করেন রাজনৈতিক লড়াই। দীর্ঘ রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান তিনি। সনিয়ার মতে, নিজের রাজনৈতিক জীবনে হাসিনা একজন প্রভাবশালী ও শক্তিশালী নেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন।
হাসিনার বক্তৃতায় আবেগাপ্লুত হতেন সনিয়া:
শেখ হাসিনার বক্তৃতা সম্পর্কে বইয়ে বিশেষভাবে লিখেছেন সনিয়া গান্ধী। তাঁর কথায়, বাংলায় হাসিনার বক্তৃতা শুনলে গায়ে কাঁটা দিত। যদিও বক্তৃতার অধিকাংশ কথার অর্থ তিনি বুঝতে পারতেন না, কিন্তু হাসিনার বলার ধরন, আবেগ এবং বক্তব্য উপস্থাপনের ভঙ্গি তাঁকে গভীরভাবে প্রভাবিত করত।
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেছেন সনিয়া। তাঁর মতে, একসময় বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ হাসিনার শাসনকালে বিভিন্ন উন্নয়ন সূচকে অগ্রগতি করেছিল। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলির মধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছিল বলেও বইয়ে উল্লেখ করেছেন তিনি।
ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগেই শেষ দেখা
শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গেও একাধিক স্মৃতির কথা লিখেছেন সনিয়া। তাঁর বক্তব্য, হাসিনা ভারতে এলেই তাঁদের সঙ্গে দেখা করতে আসতেন। তাঁদের সঙ্গে হাসিনার সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক ও স্বাভাবিক।
সনিয়া জানিয়েছেন, কাকতালীয়ভাবে ২০২৪ সালের অগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র কয়েক দিন আগেই শেখ হাসিনার সঙ্গে তাঁর শেষবার দেখা হয়েছিল।
বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। দেশে ফিরলে তাঁর কারাবাসের আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেছেন সনিয়া। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে, তা নিয়ে নির্দিষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছননি তিনি। সনিয়ার বক্তব্য, সময়ের চাকা কখন, কার পক্ষে ঘুরবে, তা আগে থেকে বলা যায় না।
শেখ হাসিনাকে নিয়ে সনিয়া গান্ধীর এই স্মৃতিচারণ শুধু দুই রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পর্কের কথাই তুলে ধরেনি, পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও সামনে এনেছে।