১০ হাজার লিটার গঙ্গাজলে শুদ্ধ হল বর্ধমানের পুকুর, ছটপুজোয় বিশেষ আকর্ষণ লেজার শো
প্রকাশকাল: 12 Nov 2026, 01:36 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
বর্ধমান: এক-দু’বালতি নয়, একেবারে ১০ হাজার লিটার গঙ্গাজল ঢেলে শুদ্ধ করা হল পুকুর! প্রায় ৬০ কিলোমিটার দূরের কালনার ধাত্রীগ্রাম থেকে গঙ্গার জল এনে বর্ধমান শহরের একটি জলাশয়ে ঢালার ঘটনায় চর্চা শুরু হয়েছে এলাকায়। শুধু তাই নয়, এবারের ছটপুজোয় এই জলাশয়ে থাকছে বিশেষ লেজার শোয়ের আয়োজন। কিন্তু হঠাৎ এত বিপুল পরিমাণ গঙ্গাজল ঢালার উদ্যোগ কেন?
সামনেই ছটপুজো। আর সেই উপলক্ষে বিভিন্ন ঘাট সাজিয়ে তোলার পাশাপাশি আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত পুজো উদ্যোক্তারা। এরই মধ্যে বর্ধমানের আমবাগান ছটপুজো কমিটি উদ্যোগ নিয়েছে এলাকার দীর্ঘদিনের অবহেলিত একটি জলাশয়কে নতুন করে সাজিয়ে তোলার।
একসময় আমবাগান ও সংলগ্ন এলাকার বহু বাসিন্দা এই পুকুরেই ছটপুজো করতেন। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে জলাশয়টি কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ফলে গত কয়েক বছর ধরে সেখানে ছটপুজো করতে আসা মানুষের সংখ্যাও কমে যায়। এবার সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতেই উদ্যোগী হয়েছেন পুজো কমিটির সদস্যরা।
কমিটির সদস্য সুধীর রঞ্জন কুমার সাউ জানান, জলাশয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে গত দু’-তিন মাস ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আগাছা সরিয়ে পুকুর সাফাই করার পর সেটিকে শুদ্ধ করার উদ্দেশ্যে কালনার ধাত্রীগ্রাম থেকে ১০ হাজার লিটার গঙ্গাজল নিয়ে আসা হয়। সেই জল পুকুরে ঢালার পাশাপাশি আয়োজন করা হয় বিশেষ পুজোপাঠেরও।
এবার এলাকার বাসিন্দাদের পুরনো দিনের মতো এই জলাশয়ে ফিরে এসে ছটপুজোয় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কমিটি। পুণ্যার্থীদের সুবিধা ও পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থাও করা হচ্ছে। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মনোমুগ্ধকর লেজার শো।
অন্যদিকে, বর্ধমানের সদরঘাটে দামোদর নদেও ছটপুজো উপলক্ষে প্রতি বছরই বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়। দূরদূরান্ত থেকে বহু মানুষ ট্রাকে করে সেখানে পুজো দিতে আসেন। তাই ভিড় সামলানো, যান চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই তৎপর হয়েছে জেলা পুলিশ ও প্রশাসন। সব মিলিয়ে ছটপুজোকে কেন্দ্র করে বর্ধমানজুড়ে শুরু হয়েছে প্রস্তুতির তোড়জোড়।