বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, বাঁদনা পরবে যোগদান ও খাদ্য মেলা পরিদর্শন; কেদারতাল দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা
প্রকাশকাল: 12 Nov 2026, 01:07 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
বাঁকুড়া: একাধিক কর্মসূচি নিয়ে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সফরকে কেন্দ্র করে রাইপুর থেকে বাঁকুড়া শহর পর্যন্ত শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। নিরাপত্তা ব্যবস্থাও করা হচ্ছে আরও আঁটসাঁট।
নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টো নাগাদ হেলিকপ্টারে রাইপুর ব্লকের বিরসা মুণ্ডা মেমোরিয়াল কলেজের মাঠে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। সেখানে জঙ্গলমহলের ঐতিহ্যবাহী বাঁদনা পরবের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই উৎসবে কুড়মি, সাঁওতাল, মুণ্ডা-সহ বিভিন্ন আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের সংস্কৃতি, লোকাচার এবং ঐতিহ্য তুলে ধরা হবে।
রাইপুরের অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে বাঁকুড়া শহরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সতীঘাট সংলগ্ন অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর পাঠকপাড়ার ফুটবল মাঠে আয়োজিত খাদ্য মেলায় তাঁর যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে।
তবে মুখ্যমন্ত্রীর এই সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে কেদারতাল ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ তুষারঝড় ও তুষারধসের ঘটনায় মৃত বাঁকুড়ার চার যুবকের পরিবারগুলির সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ। ওই দুর্ঘটনায় মোট আটজন নিখোঁজ হয়েছিলেন। তাঁদের মধ্যে বাঁকুড়ার চার যুবক রিন্টু মণ্ডল (৪০), উদয় ঘোষ (২৯), তাপস বাউড়ি (৩০) এবং মনোজ খাওয়াসের (৩৯) মৃত্যু হয়। তাঁদের দেহ বাঁকুড়ায় ফিরিয়ে আনা হয়েছিল। পরে শেষ নিখোঁজ ট্রেকারের দেহও উদ্ধার করা হয়।
সূত্রের খবর, বাঁকুড়া সার্কিট হাউসে মৃত যুবকদের শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। তাঁদের সমবেদনা জানানোর পাশাপাশি দুর্ঘটনা এবং পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে পারেন তিনি। যদিও এই সাক্ষাতের বিষয়টি এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।
এছাড়াও সার্কিট হাউস থেকেই একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সভাস্থল, খাদ্য মেলা, হেলিপ্যাড এবং সার্কিট হাউস এলাকায় নিরাপত্তা জোরদার করার প্রস্তুতি চলছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে।
সব মিলিয়ে বাঁদনা পরবে অংশগ্রহণ, খাদ্য মেলা পরিদর্শন এবং কেদারতাল দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ—এই তিন কর্মসূচিকে ঘিরেই আজ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নজরের কেন্দ্রে বাঁকুড়া।