চালকের তৎপরতায় প্রাণে বাঁচল বুনো হাতি, বড় দুর্ঘটনা থেকে রক্ষা কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস
প্রকাশকাল: 12 Nov 2026, 12:55 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
ডুয়ার্স: রেললাইনের উপর আচমকাই চলে এল বুনো হাতি। সামনেই হাতিটিকে দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে তৎপর হলেন ট্রেনের লোকো পাইলট। সময়মতো ব্রেক কষে ট্রেন থামিয়ে দেওয়ায় প্রাণে রক্ষা পেল বুনো হাতিটি। একই সঙ্গে বড়সড় দুর্ঘটনার হাত থেকেও রক্ষা পেল যাত্রীবোঝাই এক্সপ্রেস ট্রেন। লোকো পাইলট ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় নিরাপদে রইলেন ট্রেনের যাত্রীরা।
ঘটনাটি ডুয়ার্সের নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝামাঝি এলাকার। জানা গিয়েছে, ১৫৬৬২ ডাউন কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস নাগরাকাটা স্টেশন ছেড়ে চালসার দিকে যাচ্ছিল। জঙ্গলঘেরা রেলপথ হওয়ায় সন্ধ্যার অন্ধকারেও বাড়তি সতর্কতা অবলম্বন করছিলেন লোকো পাইলট পি. কে. ভার্মা এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর. বি. সিং।
ট্রেনটি নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝে ৭১/৪-৩ কিলোমিটার পয়েন্টে পৌঁছতেই তাঁদের নজরে আসে, একটি বুনো হাতি রেললাইন পারাপার করছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এক মুহূর্তও দেরি করেননি তাঁরা। দ্রুত ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে হাতিটির কিছুটা দূরেই এক্সপ্রেস ট্রেনটিকে সম্পূর্ণ থামিয়ে দেন।
এরপর হাতিটি নিরাপদে রেললাইন থেকে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন চালক ও তাঁর সহকারী। হাতিটি লাইন ছেড়ে জঙ্গলের দিকে চলে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ফের যাত্রা শুরু করে কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস।
উল্লেখ্য, ডুয়ার্সের জঙ্গলঘেরা এই রেলপথে প্রায়ই বুনো হাতির আনাগোনা দেখা যায়। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে হাতিদের রেললাইন পারাপারের ঘটনা ঘটে। ফলে এই রুটে ট্রেন চলাচলের ক্ষেত্রে লোকো পাইলটদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।
এদিন লোকো পাইলট পি. কে. ভার্মা ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর. বি. সিংয়ের সময়োচিত সিদ্ধান্তে একদিকে যেমন বন্যপ্রাণীর প্রাণ রক্ষা পেল, তেমনই এড়ানো গেল সম্ভাব্য বড়সড় রেল দুর্ঘটনা। তাঁদের এই তৎপরতার প্রশংসা করছেন অনেকেই।