দুর্গাপুরে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল ৩৬ বছরের যুবকের! আটক দুই ভাই - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

দুর্গাপুরে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল ৩৬ বছরের যুবকের! আটক দুই ভাই

প্রকাশকাল: 12 Nov 2026, 12:06 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
দুর্গাপুর: ঠাকুর বিসর্জনের রাতেই রক্তাক্ত ঘটনা দুর্গাপুরের জব্বর পল্লীতে। পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। আর সেই সংঘর্ষের জেরেই প্রাণ হারালেন ৩৬ বছর বয়সি শ্যাম কুমার দাস।





অভিযোগ, বিবাদের সময় শ্যাম কুমার দাসের উপর ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে হামলা চালানো হয়। হামলায় গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।





ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়।





ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠাকুর বিসর্জনের আনন্দের রাতেই এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





প্রশ্ন উঠছে, জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদই কি এই মৃত্যুর কারণ? নাকি সংঘর্ষের পিছনে রয়েছে অন্য কোনও কারণ? আপাতত সব দিক খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন: