নেপালে ৪.৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গ! আতঙ্ক ছড়াল উত্তর-পূর্ব ভারতেও - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

নেপালে ৪.৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গ! আতঙ্ক ছড়াল উত্তর-পূর্ব ভারতেও

প্রকাশকাল: 12 Nov 2026, 11:55 AM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
ভোর সাড়ে ৪টে নাগাদ কম্পন অনুভূত, নেপাল ছাড়াও ভারত, ভুটান, চিন ও বাংলাদেশে ভূমিকম্পের প্রভাব পড়ার খবর





শিলিগুড়ি: ভোররাতে আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। আর সেই কম্পনের প্রভাব অনুভূত হল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। শুধু উত্তরবঙ্গই নয়, উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬।





প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের কোশি প্রদেশের কাছাকাছি এলাকায়। ভূস্তর থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। দার্জিলিং থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এই উৎসস্থল অবস্থিত বলে জানা যাচ্ছে। নেপালের কোশি প্রদেশের প্রায় ৫ কিলোমিটার উত্তর-পূর্বে কম্পনের উৎপত্তি হয়েছে বলেও প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে।





ভোরবেলা অধিকাংশ মানুষ যখন ঘুমের মধ্যে, ঠিক সেই সময় আচমকা কম্পন অনুভূত হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মানুষ ভূমিকম্পের কম্পন টের পান। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর সামনে এসেছে।





শুধু ভারতেই নয়, নেপালের পাশাপাশি ভুটান, চিন এবং বাংলাদেশেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। যদিও বিভিন্ন এলাকায় কম্পনের তীব্রতা কতটা ছিল, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।





উল্লেখ্য, হিমালয় সংলগ্ন অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ভারতীয় উপমহাদেশের এই বিস্তীর্ণ অঞ্চলে মাঝেমধ্যেই ভূকম্পন অনুভূত হয়। নেপালের এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। তবে ভোররাতের এই কম্পন ঘিরে উত্তরবঙ্গ-সহ বিস্তীর্ণ এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুন: