দুর্গাপুরে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অবৈধ মজুত নিয়ে সরব বিজেপি বিধায়ক
প্রকাশকাল: 09 Nov 2026, 05:23 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
দুর্গাপুর: দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত পিসিবিএল রোডে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সোমবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনে প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। ঘন ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। কীভাবে আগুন লাগল এবং গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি তিনি এলাকায় অবৈধভাবে প্লাস্টিক মজুত এবং গোডাউন ভাড়া দেওয়ার প্রবণতা নিয়ে সরব হন।
বিধায়কের অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়িয়ে কীভাবে জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের বিপজ্জনক সামগ্রী মজুত করা হচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি। তাঁর প্রশ্ন, যথাযথ অনুমতি ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কীভাবে এমন গোডাউন চালানো হচ্ছে? এ ধরনের কার্যকলাপের ফলে শুধু সম্পত্তির ক্ষতি নয়, সাধারণ মানুষের জীবনও বড়সড় ঝুঁকির মুখে পড়তে পারে।
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অবিলম্বে এই ধরনের অবৈধ মজুত বন্ধ করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ পদক্ষেপের দাবি জানান। তিনি আরও জানান, গোটা বিষয়টি নিয়ে দুর্গাপুর নগর নিগমের কমিশনারকে লিখিতভাবে অভিযোগ জানাবেন।
এই অগ্নিকাণ্ডের পর দুর্গাপুরের বিভিন্ন এলাকায় থাকা প্লাস্টিকের গোডাউনগুলির বৈধতা, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন দেখার, এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় এবং অবৈধভাবে প্লাস্টিক মজুতের অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়।
প্রতিবেদন: 365 City News