নিয়ামতপুরে হোটেলে রাখা স্কুটিতে আগুন, পুড়ে ছাই গাড়ি! তদন্তে পুলিশ
প্রকাশকাল: 09 Nov 2026, 04:26 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
আসানসোল: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় একটি স্কুটিতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। নিয়ামতপুর পেট্রোল পাম্পের কাছে প্রীতি হোটেলে রাখা একটি স্কুটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই হোটেলের সামনে নিজের স্কুটি রাখতেন মালিক রিঙ্কু আনসারী। প্রতিদিনের মতো গত রাতেও তিনি সেখানে স্কুটিটি রেখে যান। কিন্তু আজ সকালে আচমকাই স্কুটিতে আগুন লাগার ঘটনা ঘটে। সকাল প্রায় ৮টা নাগাদ তিনি নিজের গাড়িতে আগুন লাগার খবর পান। ঘটনাস্থলে পৌঁছে দেখেন, তাঁর স্কুটিটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল ঘোষাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। কীভাবে আগুন লাগল, তা জানতে হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্কুটির মালিক রিঙ্কু আনসারীর দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে স্কুটিতে আগুন লাগার পিছনে কোনও দুর্ঘটনা রয়েছে, নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।