থিমের বৈচিত্র্য আর চোখধাঁধানো মণ্ডপসজ্জা! কালীপুজোয় আলোর রোশনাইয়ে ঝলমল করছে
প্রকাশকাল: 08 Nov 2026, 02:59 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
বার্নপুর, সংবাদ প্রতিবেদন:
কালীপুজোকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছে শিল্পাঞ্চল। আর সেই উৎসবের আবহে নজর কাড়ছে বার্নপুরের একের পর এক আকর্ষণীয় কালীপুজোর মণ্ডপ। পৌরাণিক কাহিনি থেকে রাজকীয় ঐতিহ্য, আবার কল্পনার জগৎ থেকে অভিনব মন্দিরের স্থাপত্য—থিম ও শিল্পকর্মের বৈচিত্র্যে দর্শনার্থীদের মুগ্ধ করছে বার্নপুরের পুজো উদ্যোক্তারা।
এবারের পুজোয় রামাবাঁধ ইয়ং মেন্স, রাজস্থান ক্লাব, বার্নপুর পাবলিক ফ্রেন্ডস কমিটি এবং ছোট দিঘারি ইউনাইটেড ক্লাব-সহ একাধিক পুজো কমিটি তাদের মণ্ডপসজ্জায় বিশেষ চমক রেখেছে। কোথাও ফুটে উঠেছে ঐতিহ্য ও পৌরাণিক ভাবনা, কোথাও আবার কল্পনার মেলবন্ধনে তৈরি হয়েছে বিশাল আকর্ষণীয় মন্দিরের আদলে মণ্ডপ।
শিল্পীদের নিপুণ হাতের কাজ, নজরকাড়া আলোকসজ্জা এবং প্রতিমার বৈচিত্র্য সব মিলিয়ে বার্নপুরের কালীপুজো এবারও দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
ভক্তি, শিল্পকলা এবং উৎসবের মেলবন্ধনে বার্নপুর যেন এখন এক টুকরো সাংস্কৃতিক মিলনক্ষেত্র। মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়।
আপনার চোখে বার্নপুরের কোন কালীপুজোর মণ্ডপটি সেরা আকর্ষণ? কমেন্টে জানাতে ভুলবেন না।