কলকাতা পেরিয়ে এবার রাজ্যজুড়ে মিড ডে মিল সরবরাহের দায়িত্বে ইসকন, অনুমোদন রাজ্য সরকারের
প্রকাশকাল: 08 Nov 2026, 02:04 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
ধাপে ধাপে সমস্ত জেলার সরকারি ও সরকারপোষিত স্কুলে খাবার পৌঁছে দেবে অন্নমিত্র ফাউন্ডেশন, কেন্দ্রীয় রান্নাঘর তৈরিরও উদ্যোগ। তবে মিড ডে মিলে ডিম সরবরাহের দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা।
কলকাতার পর এবার ধাপে ধাপে গোটা পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারপোষিত স্কুলে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব পেতে চলেছে ইসকনের অন্নমিত্র ফাউন্ডেশন। পড়ুয়াদের পুষ্টি ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার জারি করা নতুন বিজ্ঞপ্তিতে কেন্দ্রের পিএম পোষণ প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত জেলার স্কুলে অন্নমিত্র ফাউন্ডেশনের মাধ্যমে খাবার সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে।
তবে একসঙ্গে রাজ্যের সব জেলায় এই ব্যবস্থা চালু হচ্ছে না। প্রশাসনিক প্রস্তুতি ও পরিকাঠামোর ভিত্তিতে পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় তা কার্যকর করা হবে।
উল্লেখ্য, এতদিন কলকাতার কয়েকটি সরকারি স্কুলে পরীক্ষামূলকভাবে অন্নমিত্র ফাউন্ডেশনের মাধ্যমে মিড ডে মিল সরবরাহ করা হচ্ছিল। গত আগস্ট মাসে এই পরিষেবা চালু হয়। কলকাতার অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে রাজ্যের অন্যান্য জেলাতেও এই ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আগে জানিয়েছিলেন, ধীরে ধীরে রাজ্যের সমস্ত জেলায় এই পরিষেবা চালু করা হবে।
যদিও এই পরিকল্পনা বাস্তবায়নের পথে এর আগে কিছু প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সরকারি স্কুলগুলিতে অন্নমিত্র ফাউন্ডেশনের মাধ্যমে খাবার সরবরাহের বিজ্ঞপ্তি জারি হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। এবার কালীপুজোর আগে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যজুড়ে এই ব্যবস্থা চালুর অনুমোদন দেওয়া হল।
নতুন নির্দেশিকায় কেন্দ্রীয় রান্নাঘর বা সেন্ট্রাল কিচেন তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মিড ডে মিল রান্না ও সরবরাহের জন্য উপযুক্ত জায়গা চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কাজে অন্নমিত্র ফাউন্ডেশনকে সহযোগিতা করবে সংশ্লিষ্ট জেলার প্রশাসন। অর্থাৎ, রান্নার পরিকাঠামো তৈরি থেকে শুরু করে স্কুলে খাবার পৌঁছে দেওয়া—পুরো ব্যবস্থাকেই পর্যায়ক্রমে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তবে এই নতুন ব্যবস্থাকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যাচ্ছে। মিড ডে মিলে পড়ুয়াদের জন্য ডিম সরবরাহের দায়িত্বও কি অন্নমিত্র ফাউন্ডেশনের হাতে দেওয়া হবে, নাকি আগের মতো স্কুল কর্তৃপক্ষকেই ডিমের ব্যবস্থা করতে হবে? এই বিষয়ে এখনও স্পষ্ট কোনও নির্দেশিকা সামনে আসেনি।
ফলে রাজ্যজুড়ে মিড ডে মিল ব্যবস্থায় এই নতুন পরিবর্তন কার্যকর হওয়ার পাশাপাশি খাবারের তালিকা এবং ডিম সরবরাহের দায়িত্ব কীভাবে বণ্টন করা হয়, সেদিকেও নজর থাকবে।