পুড়ে ছাই মণ্ডপ, তবুও থামল না পুজো! রাতারাতি নতুন মণ্ডপ তৈরিতে ১৫০ মিস্ত্রি, যশোড়ায় নজিরবিহীন উদ্যোগ
প্রকাশকাল: 08 Nov 2026, 12:44 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
পূর্ব মেদিনীপুর: কয়েক ঘণ্টা আগেও যেখানে ছিল স্বপ্নের সাজে সজ্জিত বিশাল কালীপুজোর মণ্ডপ, আগুনের তাণ্ডবে রাতারাতি সেই জায়গাই পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। কিন্তু বিপর্যয়ের কাছে হার মানতে নারাজ যশোড়া গ্রামের বাসিন্দারা। মণ্ডপ পুড়ে ছাই হয়ে যাওয়ার পরেও বন্ধ হয়নি পুজোর প্রস্তুতি। বরং রাত থেকেই শুরু হয়েছে নতুন করে মণ্ডপ তৈরির যুদ্ধ।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়া কালীবাজার সমিতি ও গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত ৫৯তম বর্ষের কালীপুজোয় শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ৩০ লক্ষ টাকা বাজেটে তৈরি বিশাল মণ্ডপটি মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা মনে করা হলেও প্রকৃত কারণ এখনও নিশ্চিত হয়নি।
তবে এই বিপর্যয়ের মধ্যেই নতুন করে নজির গড়ার পথে পুজো উদ্যোক্তারা। জানা গিয়েছে, শনিবার রাতেই মায়ের ঘটপুজো ও খুঁটিপুজো সম্পন্ন হয়েছে। মণ্ডপ পুড়ে যাওয়ার পরেও ধর্মীয় রীতি মেনে পুজোর সূচনা এবং নতুন মণ্ডপ তৈরির কাজ শুরু করা হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, শনিবার রাত থেকেই নতুন মণ্ডপ তৈরির কাজে নেমে পড়েছেন প্রায় ১৫০ জন মিস্ত্রি ও কর্মী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে নির্মাণকাজ। ডেকরেটর এবং পুজো উদ্যোক্তাদের দাবি, রবিবার কালীপুজোর আগে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন মণ্ডপ তৈরির কাজ সম্পূর্ণ করা হবে।
এক রাতের মধ্যে সম্পূর্ণ নতুন করে মণ্ডপ তৈরির এই উদ্যোগ শুধু যশোড়া নয়, গোটা পশ্চিমবঙ্গের কালীপুজোর ইতিহাসেও বিরল ঘটনা হয়ে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। যেখানে কয়েক ঘণ্টা আগেও পুজো হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেখানে এখন নতুন করে আশার আলো দেখছেন গ্রামবাসীরা।
লক্ষ লক্ষ টাকার ক্ষতি, দীর্ঘদিনের পরিশ্রমের বিনাশ—কোনও কিছুই দমিয়ে রাখতে পারেনি উদ্যোক্তাদের মনোবল। আগুনে পুড়েছে মণ্ডপ, কিন্তু পুজোর সংকল্পে পড়েনি ছেদ।
যশোড়ার এই ঘটনা এখন শুধু অগ্নিকাণ্ডের খবর নয়, বরং বিপর্যয়ের মুখে হার না মানা একদল মানুষের লড়াইয়ের গল্প।