প্রদীপের আগুনে ভস্মীভূত গোটা বাড়ি, দীপাবলির আনন্দের মাঝেই সর্বস্বান্ত দুর্গাপুরের পরিবার
প্রকাশকাল: 08 Nov 2026, 12:03 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
দুর্গাপুর: দীপাবলির আলোর উৎসবের মধ্যেই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দুর্গাপুরের শ্রীনগর পল্লিতে (৫৪ ফুট)। একটি প্রদীপ থেকে আগুন ছড়িয়ে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি। আগুনে বাড়ির সমস্ত আসবাবপত্র ও সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। মাথার উপর ছাদ হারিয়ে কার্যত সর্বস্বান্ত একটি পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে বাইরে গিয়েছিলেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেই প্রদীপ থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুন লাগার পর বাড়ির ভিতর থেকে পরপর বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীদের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গোটা বাড়ি এবং ঘরের সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
বিপন্ন পরিবারের পাশে পরিজাত গঙ্গোপাধ্যায়
এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান বিজেপি যুব নেতা পরিজাত গঙ্গোপাধ্যায়। তিনি পরিবারের হাতে কম্বল, শিশুদের পোশাক, খাবার ও রেশন সামগ্রী তুলে দেন।
পাশাপাশি দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইয়ের সহযোগিতায় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ওই পরিবারকে নতুন বাড়ি পাইয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
দীপাবলির আলোয় যখন চারদিকে উৎসবের আনন্দ, তখন একটি প্রদীপের আগুনে সর্বস্ব হারানো এই পরিবারের পাশে দাঁড়ানোর ঘটনায় মানবিকতার বার্তাও উঠে এল।