ছটপুজোর আগে সীতারামপুরের ছটঘাট সংস্কারে উদ্যোগ, যৌথভাবে কাজ করছে রেল ও পৌর নিগম - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

ছটপুজোর আগে সীতারামপুরের ছটঘাট সংস্কারে উদ্যোগ, যৌথভাবে কাজ করছে রেল ও পৌর নিগম

প্রকাশকাল: 07 Nov 2026, 02:39 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: ছটপুজোর আগে পুণ্যার্থীদের সুবিধার্থে বড় উদ্যোগ নিল আসানসোল রেল মণ্ডল ও আসানসোল পৌর নিগম। সীতারামপুরের লোকো পাম্পু তালাব, যা ছট পুকুর ঘাট নামেও পরিচিত, সেই পুকুরের সংস্কার ও সাফাইয়ের কাজ শুরু হয়েছে জোরকদমে। দীর্ঘদিনের জমে থাকা কচুরিপানা, আগাছা এবং আবর্জনা সরিয়ে ঘাটটিকে পরিষ্কার ও ব্যবহারযোগ্য করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।





শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পুকুর পরিষ্কারের কাজে নামানো হয়েছে জেসিবি মেশিন। পুকুরের জলে ও আশপাশে জমে থাকা কচুরিপানা, আগাছা এবং দীর্ঘদিনের নোংরা আবর্জনা সরানোর কাজ চলছে। আসানসোল রেল মণ্ডল বিভাগ এবং আসানসোল পৌর নিগমের কুলটি বরো কার্যালয়ের যৌথ উদ্যোগে এই সংস্কারকাজ করা হচ্ছে।





এই কাজের তত্ত্বাবধানে রয়েছেন আসানসোল জেলা বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ তথা কুলটি বরো কার্যালয়ের মন্ত্রী ডঃ অজয় কুমার পোদ্দারের প্রতিনিধি টিঙ্কু ভর্মা। তাঁর নেতৃত্বে রেল ও পৌর নিগমের কর্মীরা সমন্বয়ের মাধ্যমে পুকুর পরিষ্কারের কাজ চালাচ্ছেন।





উল্লেখ্য, সীতারামপুরের এই ছটঘাট সংস্কারের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতি বছর ছটপুজো উপলক্ষে এই ঘাটে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। কিন্তু পুকুরে কচুরিপানা, আগাছা ও আবর্জনা জমে থাকায় পুজোর সময় ভক্তদের নানা সমস্যার মুখে পড়তে হতো।





অবশেষে রেল ও পৌর নিগমের যৌথ উদ্যোগে সেই সমস্যার সমাধানের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। ছটপুজোর আগেই পুকুরটি সম্পূর্ণ পরিষ্কার করে পুণ্যার্থীদের ব্যবহারের উপযোগী করে তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।





দীর্ঘদিনের দাবি পূরণের পথে, ছটপুজোর আগে সীতারামপুরের এই উদ্যোগে স্বস্তির আশা এলাকাবাসীর।

শেয়ার করুন: