বোলপুরে বিজেপির বুথ সভাপতিকে গুলি করে খুন, তদন্তে পুলিশ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

বোলপুরে বিজেপির বুথ সভাপতিকে গুলি করে খুন, তদন্তে পুলিশ

প্রকাশকাল: 28 Sep 2026, 10:11 AM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
বীরভূম: বীরভূম জেলার বোলপুরে রবিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল বিজেপির এক বুথ সভাপতির। মৃতের নাম চন্দন ভল্লা। তিনি বোলপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বোলপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মিলপাড়া/ত্রিশূলাপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে করে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে চন্দন ভল্লাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। তাঁদের মুখ ঢাকা ছিল বলেও জানা গিয়েছে।


পরিবারের দাবি, সন্ধ্যার সময় চন্দনকে কেউ বাড়ি থেকে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


চন্দন ভল্লার পরিবারের পক্ষ থেকে এই ঘটনাকে রাজনৈতিক শত্রুতার ফল বলে দাবি করা হয়েছে। পরিবারের বক্তব্য, চন্দনের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না।


তবে পুলিশের পক্ষ থেকে এখনও হত্যার নির্দিষ্ট কারণ নিশ্চিত করা হয়নি। রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা অথবা অন্য কোনও কারণ—সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা স্পষ্ট হবে।

শেয়ার করুন: