তাজপুরে রাজনৈতিক সংঘর্ষ, BJP কার্যালয়ে আগুন! আহত ৫-৬, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

তাজপুরে রাজনৈতিক সংঘর্ষ, BJP কার্যালয়ে আগুন! আহত ৫-৬, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

প্রকাশকাল: 07 Nov 2026, 12:18 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
বড়জোড়া, বাঁকুড়াঃ বাঁকুড়ার বড়জোড়া থানার অন্তর্গত তাজপুর গ্রামে রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। BJP কর্মীদের বাড়িতে ঢুকে ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পাশাপাশি স্থানীয় BJP কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। এই ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।





দুর্গাপুরের দলীয় কর্মসূচি ঘিরেই কি বিবাদের সূত্রপাত?


জানা গিয়েছে, দুর্গাপুরে BJP-র একটি দলীয় কর্মসূচিকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত বলে অভিযোগ। বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি বড়জোড়া ব্লকের তাজপুর গ্রাম থেকেও তিনটি বাসে করে BJP কর্মীরা ওই কর্মসূচিতে যোগ দিতে দুর্গাপুরে গিয়েছিলেন।





অভিযোগ, BJP কর্মীরা গ্রামে ফেরার আগেই তাজপুরে উত্তেজনা ছড়ায়। কয়েকটি BJP কর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর, মারধর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ। এরপর স্থানীয় BJP কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।





BJP-র অভিযোগের তির TMC-র দিকেঃ


ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। BJP-র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, TMC-সমর্থিত লোকজনই তাদের কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে এবং দলীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে।





পাল্টা অভিযোগ TMC-রঃ


অন্যদিকে, TMC-র পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে। তাদের দাবি, BJP কর্মীরাই এলাকায় TMC-সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে এবং দলের কর্মীদের মারধর করেছে।





পুলিশি তদন্তের অপেক্ষায়ঃ


তাজপুরের ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের তরফেই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তবে সংঘর্ষের প্রকৃত কারণ কী এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সত্যতা ও দায় নির্ধারণে পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী।





ঘটনার পর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।

শেয়ার করুন: