বাঁকুড়ায় হাতির হামলায় বাইক আরোহী বৃদ্ধের মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সঙ্গী
প্রকাশকাল: 06 Nov 2026, 01:23 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
বেলিয়াতোড়ের বেলুট এলাকায় মর্মান্তিক ঘটনা, জঙ্গল থেকে রাস্তায় উঠে এসে বাইক আরোহীকে আক্রমণ হাতির
বাঁকুড়া: রাতে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন এক বৃদ্ধ। সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় উঠে আসে একটি হাতি। সামনে বাইক আরোহীদের দেখতে পেয়েই আক্রমণ চালায় হাতিটি। হাতির হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বৃদ্ধের। তবে তাঁর সঙ্গে থাকা ব্যক্তি বাইক থেকে নেমে পালিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড়ের বেলুট এলাকায়।
মৃতের নাম বরেন তুং (৬৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বেলুট এলাকায় জঙ্গল থেকে একটি হাতি রাস্তায় উঠে আসে। আচমকাই হাতির সামনে পড়ে যান তাঁরা। এরপরই বরেনের উপর হামলা চালায় হাতিটি। স্থানীয়দের অনুমান, হাতিটি শুঁড়ে পেঁচিয়ে তাঁকে মাটিতে আছাড় মারে এবং পরে পায়ে পিষে দেয়। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বরেনের। অন্যদিকে, হাতির হামলা শুরু হতেই বাইক থেকে নেমে পালিয়ে যান তাঁর সঙ্গী।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বরেনকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাঁকুড়া উত্তর বন বিভাগের আধিকারিক জে শেখ ফরিদ ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি জানান, শুক্রবার পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হবে।
অন্যদিকে, এই ঘটনার পর এলাকায় হাতির গতিবিধি নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। হাতির চলাচলের পথে নজরদারি বাড়ানো এবং সাধারণ মানুষকে আগাম সতর্ক করার জন্য বন দপ্তরের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।