কলকাতা পুরভোটে বড় ধাক্কা! ডিলিমিটেশন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্ধিত আসনে ভোট নয়, নির্দেশ হাইকোর্টের
প্রকাশকাল: 06 Nov 2026, 12:33 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
কলকাতা: কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে আইনি জটিলতার জেরে আপাতত পিছিয়ে যেতে পারে পুরভোট। ওয়ার্ড পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন আসন বিন্যাসের ভিত্তিতে কলকাতা পুরসভার বর্ধিত আসনগুলিতে ভোট করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, একক বেঞ্চে চলা ডিলিমিটেশন সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার বর্ধিত আসনগুলিতে নির্বাচন করা যাবে না। এই নির্দেশের ফলে কলকাতা পুরসভার ভোট প্রক্রিয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৪৪ থেকে বেড়ে আসন সংখ্যা ২০৯:
উল্লেখ্য, গত জুন মাসে কলকাতা পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর পুরসভা ভেঙে দেওয়া হয়। বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে।
এরই মধ্যে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ সম্পূর্ণ হয়েছে। আগে কলকাতা পুরসভায় আসন সংখ্যা ছিল ১৪৪। নতুন বিন্যাসে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২০৯। নাগরিক পরিষেবার মান উন্নত করার লক্ষ্যেই এই আসন পুনর্বিন্যাস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে এই ডিলিমিটেশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের হওয়ায় নির্বাচন প্রক্রিয়ায় আইনি বাধা তৈরি হয়েছে।
পিছিয়ে গেল সাত পুরসভার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ:
অন্যদিকে, কলকাতা পুরসভা-সহ রাজ্যের মোট সাতটি পুরসভার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে গিয়েছে। আগামী ১২ নভেম্বর এই তালিকা প্রকাশের কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
সব মিলিয়ে কলকাতা পুরসভার ডিলিমিটেশন মামলার নিষ্পত্তির দিকেই এখন নজর রাজনৈতিক মহল ও প্রশাসনের। আদালতের পরবর্তী পদক্ষেপের উপরই নির্ভর করছে নতুন আসন বিন্যাসে পুরভোটের ভবিষ্যৎ।