বার্নপুরে কালিপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাণীগঞ্জে বেদান্তের শিল্প গড়ার বড় ঘোষণা
প্রকাশকাল: 06 Nov 2026, 12:11 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
দুই ঘণ্টা দেরিতে পৌঁছেও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে অপেক্ষায় প্রায় ৫ হাজার মানুষ। আসানসোলের রাস্তা, পানীয় জল ও নাগরিক পরিষেবা উন্নয়নে পুর প্রশাসনকে দিলেন কড়া নির্দেশ। ছটপুজোর আগে সমস্ত ঘাট প্রস্তুত রাখারও নির্দেশ।
বার্নপুর: বৃহস্পতিবার রাতে ভক্তি, উৎসাহ ও উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল বার্নপুরের নাকড়াসোতা বড়দিঘারি ও জনকল্যাণ শিবিরের কালীপুজো প্রাঙ্গণ। কালীপুজোর উদ্বোধন করতে সেখানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে একনজর দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন প্রায় ৫ হাজার মানুষ। রাত সাড়ে ৮টা নাগাদ তিনি পুজো প্রাঙ্গণে পৌঁছতেই করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
অগ্নিমিত্রা পালের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে স্বাগতঃ
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রথমে ফিতে কেটে কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর মা কালীর প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলন করে পুজোর শুভ সূচনা করেন তিনি।
আসানসোল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীরঃ
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রায় দু'ঘণ্টা দেরিতে পৌঁছলেও ৫ হাজার মানুষ তাঁর জন্য অপেক্ষা করেছেন। এত মানুষের উপস্থিতি দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন। এর জন্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং পুজো কমিটিকে ধন্যবাদ জানান।
মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তরবঙ্গের মতো আসানসোলও দীর্ঘদিন ধরে তাঁর দলের সমর্থনের জায়গা। ২০১৪ সালে আসানসোলের মানুষ তাঁর দলের প্রার্থীকে জয়ী করে সাংসদ করেছিলেন। বর্তমানে সরকার পরিচালনার দায়িত্বে থেকে এই এলাকার মানুষের প্রতি তাঁর বিশেষ দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব তিনি পালন করবেন।
রাণীগঞ্জে বেদান্তের নতুন শিল্প গড়ার উদ্যোগঃ
অনুষ্ঠানের মঞ্চ থেকেই শিল্পায়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাণীগঞ্জে বেদান্ত গোষ্ঠী তাদের পুরনো প্রতিষ্ঠানে নতুন করে শিল্প গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যেই বেদান্তের আধিকারিকরা তাঁর সঙ্গে দেখা করেছেন। রাজ্য সরকারের তরফে এই শিল্প স্থাপনের ক্ষেত্রে সবরকম সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
রাস্তা, পানীয় জল ও নাগরিক পরিষেবায় জোরঃ
আসানসোল পুরনিগমের প্রশাসক তথা কমিশনারকে মঞ্চ থেকেই একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাস্তা, পানীয় জল-সহ সমস্ত নাগরিক পরিষেবার মান উন্নত করার কথা বলেন তিনি। নির্বাচিত পুরবোর্ড গঠন না হওয়া পর্যন্ত উন্নয়নমূলক কাজ বন্ধ না রেখে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশও দেন।
ছটপুজোর আগে সমস্ত ঘাট প্রস্তুত রাখার নির্দেশঃ
সামনেই ছটপুজো। আসানসোল-সহ পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহের সঙ্গে এই উৎসব পালিত হয়। তাই প্রশাসনকে আগেভাগেই সমস্ত ছটঘাট প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, পুজোর পর ফের আসানসোলে এসে প্রশাসনিক বৈঠক করবেন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছয়, তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।
পাশাপাশি আগের সরকারের বিরুদ্ধে উন্নয়ন না করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, গত ১৫ বছরে এখানে কোনও কাজ হয়নি। এখন সেই সমস্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব তাঁদের।
উপস্থিত ছিলেন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃত্বঃ
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পন্নমবালম, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার-সহ বিভিন্ন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কলকাতা থেকে বিশেষ বিমানে অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে বার্নপুরে আসেন তিনি। বার্নপুরের অনুষ্ঠান শেষ করে বারাবনিতে আরও একটি কালীপুজোর উদ্বোধন করে দুর্গাপুর যাওয়ার কর্মসূচি ছিল তাঁর।