SIR-এর মাঝেই বড় স্বস্তি! ফর্ম ৬ জমায় আর বাধ্যতামূলক নয় ডিক্লারেশন, নিয়ম বদল নির্বাচন কমিশনের
প্রকাশকাল: 05 Nov 2026, 03:36 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গ-সহ SIR চলা রাজ্যগুলিতে নতুন ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ফর্ম ৬ এবং SIR সংক্রান্ত ডিক্লারেশন এবার থেকে জমা দিতে হবে পৃথকভাবে। খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেও নতুন করে আবেদনের সুযোগ থাকছে।
নয়াদিল্লি, ৫ নভেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে ফর্ম ৬-এর সঙ্গে SIR সংক্রান্ত ডিক্লারেশন একসঙ্গে জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হল। এবার থেকে দুটি নথি আলাদা আলাদাভাবে জমা দেওয়া যাবে। কমিশনের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ-সহ SIR চলা রাজ্যগুলির আবেদনকারীরা অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।
কী ছিল আগের নিয়ম?
নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হলে ফর্ম ৬ জমা দিতে হয়। কিন্তু SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর এই ফর্মের সঙ্গে অতিরিক্ত একটি ডিক্লারেশন যুক্ত করেছিল নির্বাচন কমিশন। সেখানে আবেদনকারীকে জানাতে হত, আগের SIR-এর ভোটার তালিকায় তাঁর নিজের নাম ছিল কি না। নিজের নাম না থাকলে বাবা, মা, দাদু বা দিদার নাম ছিল কি না, সেই তথ্যও দিতে হত।
অনলাইন ফর্মে এই তথ্য দেওয়া বাধ্যতামূলক থাকায় অনেক আবেদনকারীর ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছিল।
দুই নির্বাচন কমিশনারের আপত্তি:
এই অতিরিক্ত ডিক্লারেশন নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই মতবিরোধ তৈরি হয়। নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী এই নিয়মের বিরোধিতা করেন। তাঁদের বক্তব্য ছিল, ১৯৬০ সালের ভোটার নিবন্ধন বিধি অনুযায়ী নির্ধারিত ফর্ম ৬-এ আইন সংশোধন না করে অতিরিক্ত প্রশ্ন যুক্ত করা নিয়ে আপত্তি রয়েছে।
শেষ পর্যন্ত গত ২১ অক্টোবর কমিশনের ইলেক্টোরাল রোল বিভাগ ফর্ম ৬ এবং SIR ডিক্লারেশন আলাদা করার সিদ্ধান্ত নেয়। ২৬ অক্টোবর সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামাতেও এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
নতুন নিয়মে কী ভাবে আবেদন করবেন?
নতুন ব্যবস্থায় অনলাইনে ফর্ম ৬ এবং SIR ডিক্লারেশন দুটি পৃথক নথি হিসেবে জমা দিতে হবে। দুটি নথির জন্য আলাদা আলাদা OTP যাচাই এবং ই-সইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কমিশনের নাগরিক পরিষেবা পোর্টালেও দুটি নথির জন্য পৃথক বিকল্প রাখা হয়েছে।
খসড়া তালিকায় নাম নেই? তবুও আবেদন করা যাবে:
কমিশনের আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ হল, SIR-এর খসড়া ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরাও নতুন করে ফর্ম ৬ জমা দিতে পারবেন। আগে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও খসড়া তালিকায় নাম না থাকায় অনেকেই নতুন করে আবেদন করতে দ্বিধায় ছিলেন।
কমিশন স্পষ্ট করেছে, আগের ভোটার তালিকায় নাম থাকলেও খসড়া তালিকায় নাম না থাকলে নিয়ম মেনে ফর্ম ৬ জমা দিয়ে নাম অন্তর্ভুক্তির আবেদন করা যাবে।
সব মিলিয়ে, SIR প্রক্রিয়ার মধ্যে ফর্ম ৬ জমা দেওয়ার নিয়মে এই পরিবর্তন নতুন ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ঘিরে যখন রাজনৈতিক বিতর্ক অব্যাহত, তখন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ।