মাইথনে ১২০০ কোটির ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পে বাধা, যন্ত্রবোঝাই গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের
প্রকাশকাল: 05 Nov 2026, 01:37 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
পুনর্বাসন, চাকরি ও বকেয়া দাবি পূরণ না হলে কাজ করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা আন্দোলনকারীদের।
আসানসোল, ৫ নভেম্বর: মাইথন জলাধারে প্রায় ১২০০ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ঘিরে জোরালো হয়ে উঠল স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। গ্রামবাসীদের বাধার মুখে কাজ শুরু করতে পারল না প্রকল্পের বরাতপ্রাপ্ত হরিয়ানার সংস্থা। শুধু সালানপুর ব্লকের বিভিন্ন গ্রামেই নয়, ঝাড়খণ্ডের দিক থেকেও যন্ত্রপাতি বোঝাই গাড়ি আটকে প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আন্দোলনকারীদের মূল দাবি, ডিভিসি জলাধার নির্মাণের সময় যেসব পরিবার উচ্ছেদ হয়েছিল, তাদের পুনর্বাসন, চাকরি এবং দীর্ঘদিনের বকেয়া দাবি পূরণ করতে হবে। এই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের কোনও কাজ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা।
সোমবারের ঘটনার পর বুধবারও একই পরিস্থিতির সৃষ্টি হয়। সালানপুরের স্পোর্টস হস্টেলের কাছে নদীর তীরে প্রকল্পের সামগ্রী বোঝাই ট্রাক পৌঁছতেই একজোট হয়ে সেগুলি আটকে দেন গ্রামবাসীরা। শেষ পর্যন্ত কোনও সামগ্রী না নামিয়েই গাড়িগুলিকে কালিপাহাড়ির দিকে ফিরিয়ে দিতে বাধ্য হন সংশ্লিষ্ট কর্মীরা।
প্রায় ২২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে গত কয়েক মাস ধরেই ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে সালানপুরের হিদাবাড়ি এবং ড্যাম সংলগ্ন বিভিন্ন গ্রামের বাসিন্দাদের বিরোধ চলছে।
উন্নয়নমূলক এই প্রকল্প বাস্তবায়নের পথে স্থানীয়দের ক্ষোভ ও পুনর্বাসনের দাবি এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে কোটি কোটি টাকার এই সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ কবে শুরু হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।