শ্রীনগরে কর্মরত কনস্টেবল মোনু সাউয়ের মৃত্যু, পরিবারের পাশে থাকার বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

শ্রীনগরে কর্মরত কনস্টেবল মোনু সাউয়ের মৃত্যু, পরিবারের পাশে থাকার বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

প্রকাশকাল: 27 Sep 2026, 11:54 AM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: শ্রীনগরে কর্মরত কনস্টেবল মোনু সাউয়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও এলাকায়। দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। রবিবার তাঁর মরদেহ পৈতৃক ভিটে আসানসোলের মহিশিলা গ্রামে পৌঁছলে শোকস্তব্ধ হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।


মোনু সাউয়ের মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জানা গিয়েছে, মন্ত্রী তাঁর কর্মীদের পরিবারের বাড়িতে পাঠান এবং পরিজনদের সঙ্গে দেখা করে এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার বার্তা দেন।


এ বিষয়ে অনুপ চট্টোপাধ্যায় জানান, মন্ত্রী অগ্নিমিত্রা পাল মোনু সাউয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


এদিকে, মোনু সাউয়ের মরদেহ গ্রামে পৌঁছতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বহু মানুষ ভিড় করেন। গোটা মহিশিলা এলাকায় নেমে আসে শোকের আবহ। আচমকা এক তরুণ কনস্টেবলের মৃত্যুতে পরিবার-পরিজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও গভীর শোকের ছায়া দেখা যায়।


নম্র শ্রদ্ধায় মোনু সাউকে শেষ বিদায় জানান স্থানীয়রা। তাঁর আকস্মিক প্রয়াণে শোকাহত পরিবার ও এলাকার মানুষ।

শেয়ার করুন: