প্লাস্টিকের দাপটে অস্তিত্বের সংকটে শান্তিপুরের কাঁসা-পিতল শিল্প, ঐতিহ্য বাঁচাতে লড়াই কাশীনাথবাবু ও কন্যার
প্রকাশকাল: 04 Nov 2026, 02:12 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
কালীপ্রতিমার খাঁড়া, মুণ্ডমালা থেকে অলঙ্করণ—বাবা ও মেয়ের হাতের নিপুণ কারুকাজেই আজও বেঁচে রয়েছে প্রাচীন শিল্পের ঐতিহ্য। কালীপুজোর আগে কাজের চাপে দম ফেলার ফুরসত নেই তাঁদের।
শান্তিপুর, নদিয়া: একসময় ঘরে ঘরে কাঁসা ও পিতলের বাসন তৈরির শব্দে মুখর থাকত নদিয়ার ঐতিহ্যবাহী শান্তিপুরের কাঁসারীপাড়া। এই শিল্পকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল বহু পরিবারের জীবিকা। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে মানুষের চাহিদা। প্লাস্টিক ও আধুনিক সামগ্রীর ব্যাপক ব্যবহারের ফলে কমেছে কাঁসা-পিতলের বাসনের চাহিদা। তার উপর কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং উপযুক্ত পারিশ্রমিক না পাওয়ার কারণে কার্যত অস্তিত্বের সংকটে পড়েছে শান্তিপুরের প্রাচীন কাঁসা-পিতল শিল্প।
তবে প্রতিকূলতার মাঝেও ঐতিহ্যের প্রদীপ নিভতে দেননি এক কংসবণিক পরিবার। সাধারণ গৃহস্থালির বাসন তৈরির কাজ প্রায় বন্ধ হয়ে গেলেও দেবদেবীর অলঙ্করণ ও সাজসজ্জার কাজের মধ্য দিয়ে আজও এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন ৬৯ বছর বয়সী প্রবীণ কারিগর কাশীনাথ কংসবণিক এবং তাঁর কন্যা বর্ণালী প্রামাণিক কংসবণিক।
প্রায় ৪৫ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত কাশীনাথবাবু। দুর্গাপুজোর পর থেকেই কালীপুজোকে কেন্দ্র করে তাঁদের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায়। শান্তিপুরের বিখ্যাত আগমেশ্বরী, বোম্বাটে কালী, খুরখুরি কালী, মহিষখাগী এবং মাধব কালীর মতো একাধিক প্রাচীন বিগ্রহের সাজসজ্জার সামগ্রী নিয়ে আসা হয় তাঁদের কাছে। খাঁড়া, চাঁদমালা, মুণ্ডমালা, ত্রিশূল, ডুগডুগি থেকে শুরু করে বিভিন্ন ধাতব অলঙ্কার পরিষ্কার ও পালিশের কাজ চলে জোরকদমে। ইতিমধ্যেই প্রায় শতাধিক সামগ্রীর কাজ জমা পড়েছে। কালীপুজোর আগে পর্যন্ত চলবে এই কর্মব্যস্ততা।
এই কাজে বাবার অন্যতম ভরসা তাঁর কন্যা বর্ণালী প্রামাণিক কংসবণিক। ছোটবেলা থেকেই বাবার কাজ দেখতে দেখতে কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই এই শিল্পের খুঁটিনাটি শিখে নিয়েছেন তিনি। তিন বোনের মধ্যে বড় বোন শারীরিক প্রতিবন্ধী এবং মেজো বোনও সংসারের কাজ সামলে যতটা সম্ভব সহযোগিতা করেন। তবে প্রতিমার অলঙ্করণ ও অঙ্গরাগের প্রধান দায়িত্ব সামলান বর্ণালীদেবী।
কাজের ধরনও বেশ পরিশ্রমসাধ্য। প্রথমে কাশীনাথবাবু অ্যাসিডের সাহায্যে ধাতব সামগ্রী পরিষ্কার করেন। এরপর বব হুইলের মাধ্যমে সেগুলি পালিশ করে উজ্জ্বল করে তোলেন। তারপর শুরু হয় বর্ণালীদেবীর কাজ। শুদ্ধাচার মেনে চক্ষুদান, মুখাবয়ব আঁকা, চুল বসানো এবং প্রতিমার সম্পূর্ণ অঙ্গরাগের কাজ নিজের দক্ষ হাতে সম্পন্ন করেন তিনি।
প্লাস্টিকের আধিপত্যে যখন একের পর এক ঐতিহ্যবাহী পেশা হারিয়ে যাচ্ছে, তখন কাশীনাথবাবু ও তাঁর কন্যার এই নিরলস প্রচেষ্টা নিঃসন্দেহে ব্যতিক্রমী। তাঁদের হাতের কাজ শুধু বিভিন্ন কালীপ্রতিমাকে নতুন রূপে সাজিয়ে তুলছে না, একই সঙ্গে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে শান্তিপুরের প্রাচীন শিল্প-ঐতিহ্য। কালীপুজোর ব্যস্ততার মধ্যেই যেন বাবা ও মেয়ের হাত ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে হারিয়ে যেতে বসা কাঁসা-পিতলের কারুশিল্প।