হেলমেট নেই, একই বাইকে তিনজন! বিধাননগরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, একাধিক বাইক চালককে জরিমানা - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

হেলমেট নেই, একই বাইকে তিনজন! বিধাননগরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, একাধিক বাইক চালককে জরিমানা

প্রকাশকাল: 04 Nov 2026, 12:56 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
হেলমেট নেই, একই বাইকে তিনজন! বিধাননগরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, একাধিক বাইক চালককে জরিমানা


দুর্গাপুর: ট্রাফিক আইন অমান্য করে রাস্তায় চলাচলের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল মুচিপাড়া ট্রাফিক গার্ড। হেলমেট ছাড়া বাইক চালানো থেকে শুরু করে একই মোটরবাইকে তিনজন আরোহী নিয়ে যাতায়াত—এমন একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা সামনে আসতেই অভিযানে নামল পুলিশ।





দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিশেষ অভিযান চালায় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। অভিযানের সময় রাস্তায় চলাচলকারী বিভিন্ন বাইক থামিয়ে চালক ও আরোহীদের নথিপত্র এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়টি পরীক্ষা করা হয়।





অভিযোগ, বেশ কয়েকজন বাইক চালক হেলমেট ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন। আবার কোনও কোনও বাইকে চালক-সহ তিনজনকে যাতায়াত করতেও দেখা যায়। ট্রাফিক নিয়মের এই ধরনের প্রকাশ্য লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একাধিক বাইক চালককে জরিমানা করে পুলিশ।





পুলিশের এই অভিযানের মূল উদ্দেশ্য পথ নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করা। বিশেষ করে হেলমেট ব্যবহার এবং বাইকে নির্ধারিত সংখ্যার বেশি আরোহী না তোলার বিষয়ে সতর্ক করা হচ্ছে।





প্রশ্ন উঠছে, বারবার সচেতনতা প্রচার এবং জরিমানার পরেও কেন একাংশের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতা তৈরি হচ্ছে না? দুর্ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সাধারণ বাইক চালকদেরও দায়িত্বশীল হওয়া জরুরি।

শেয়ার করুন: