কুলটিতে ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন, শ্রদ্ধা জানালেন কংগ্রেস কর্মীরা
প্রকাশকাল: 04 Nov 2026, 12:11 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
কুলটি: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলটির বিভিন্ন এলাকায় তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন কংগ্রেস কর্মীরা। ইন্দিরা গান্ধী কলোনি, শিমল গ্রাম এবং বরাকর স্টেশন-সহ একাধিক স্থানে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তাঁরা। এদিন ‘ইন্দিরা গান্ধী অমর রহে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস, ইমতিয়াজ খান, INTUC-এর সম্পাদক বাবু ব্যানার্জি, প্রাক্তন সহ-সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, হাসান ইমাম খান, যুব কংগ্রেস সভাপতি জাকির হুসেন, আইনজীবী হামিদ সিদ্দিকি-সহ একাধিক কংগ্রেস কর্মী ও সমর্থক।
ব্যাঙ্ক ও কয়লাখনির জাতীয়করণের সিদ্ধান্ত স্মরণ
এদিন বক্তব্য রাখতে গিয়ে INTUC-এর সম্পাদক বাবু ব্যানার্জি বলেন, দেশের স্বার্থে ইন্দিরা গান্ধী একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তাঁর আমলে ব্যাঙ্ক ও কয়লাখনির জাতীয়করণ সাধারণ মানুষ এবং শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাশাপাশি, ১৯৭১ সালের যুদ্ধের পর বাংলাদেশের অভ্যুদয়ও তাঁর শাসনকালের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা বলে তিনি উল্লেখ করেন।
বাবু ব্যানার্জি আরও বলেন, “আজ দুঃখ হয়, তাঁর তৈরি করা সম্পত্তিগুলিই বিক্রি করা হচ্ছে। আজকের দিনটি রাজনীতির নয়, তাঁর অবদানকে স্মরণ করার দিন।”
কর্মসূচির শেষে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত কংগ্রেস কর্মীরা। ‘জয় হিন্দ’ স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।