বারাবনি থানার উদ্যোগে নেশামুক্তি ও সাইবার সচেতনতা শিবির, মাইকিং করে প্রচার পুলিশের - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

বারাবনি থানার উদ্যোগে নেশামুক্তি ও সাইবার সচেতনতা শিবির, মাইকিং করে প্রচার পুলিশের

প্রকাশকাল: 03 Nov 2026, 06:49 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
বারাবনি: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে বারাবনি থানার পুলিশের উদ্যোগে দোমোহানি বাজারের হাটতলা প্রাঙ্গণে নেশামুক্তি ও সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।





এই শিবিরে পুলিশ আধিকারিকরা পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের নেশার ক্ষতিকর দিক এবং সাইবার অপরাধ থেকে বাঁচার বিভিন্ন উপায় সম্পর্কে সচেতন করেন। মাইকিংয়ের মাধ্যমেও সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।





পুলিশের পক্ষ থেকে সকলকে নেশা থেকে দূরে থাকার আবেদন জানানো হয়। পাশাপাশি সাইবার প্রতারণা এড়াতে অপরিচিত ফোন কল, সন্দেহজনক লিঙ্ক এবং অনলাইন লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।





এই সচেতনতামূলক কর্মসূচিতে বারাবনি থানার সাব-ইনস্পেক্টর জয়ন্ত দুলে, সাব-ইনস্পেক্টর তন্ময় সাহা, সাব-ইনস্পেক্টর ফাল্গুনী বন্দ্যোপাধ্যায় এবং এলএসআই ইতু ঘোষ-সহ অন্যান্য পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন।





সাধারণ মানুষের মধ্যে নেশামুক্তি ও সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতেই পুলিশের এই উদ্যোগ।

শেয়ার করুন: