৭ নভেম্বর থেকে কুলটির গান্ধী ময়দানে শুরু হচ্ছে বর্ণাঢ্য কালীপুজো, নতুন কমিটি গঠন করে সাংবাদিক সম্মেলন
প্রকাশকাল: 03 Nov 2026, 06:37 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
কুলটি: কুলটি ইস্কো মেন গেট কালীপুজো কমিটির উদ্যোগে আগামী ৭ নভেম্বর থেকে কুলটির গান্ধী ময়দানে আয়োজিত হতে চলেছে বর্ণাঢ্য কালীপুজো। পুজোর প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন বিষয় তুলে ধরতে গান্ধী ময়দানে অবস্থিত কালীপুজো কমিটির কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। একই সঙ্গে পুজো সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নতুন কমিটি গঠনের কথাও জানানো হয়।
এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্যোক্তা ছিলেন কুলটি মণ্ডল-২-এর সভাপতি মনমোহন রায়। উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি রামচন্দ্র মাহাতো, সম্পাদক জিতেন্দ্র রায়, আহ্বায়ক সোমনাথ মাঝি-সহ পারমিতা পট্টনায়ক, দেবলীনা সাহা, রাজেশ পাণ্ডে, অরূপ মণ্ডল, অচিন্ত্য মাঝি, কল্পনা রায়, অরূপ মজুমদার এবং কমিটির অন্যান্য পদাধিকারী ও সদস্যরা।
কমিটির সদস্যরা জানান, এবছর কালীপুজোকে আরও আকর্ষণীয় ও বর্ণাঢ্য করে তুলতে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ৭ নভেম্বর থেকে গান্ধী ময়দানে ভক্ত ও দর্শনার্থীদের জন্য পুজোর আয়োজন করা হবে। পুজোকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে কমিটির পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।