মিঠানী যাত্রা সংস্থার উদ্যোগে সপ্তম বর্ষের চার দিনব্যাপী যাত্রা উৎসব, উৎসব ঘিরে জনসমাগম
প্রকাশকাল: 03 Nov 2026, 05:36 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
মিঠানী: গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্প ও লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে মিঠানী যাত্রা সংস্থার উদ্যোগে আয়োজিত হল সপ্তম বর্ষের চার দিনব্যাপী যাত্রা উৎসব। এই উৎসবে বিভিন্ন যাত্রাদলের পরিবেশনায় মঞ্চস্থ হয় একাধিক সামাজিক ও পৌরাণিক যাত্রাপালা। প্রতিটি পরিবেশনাতেই উঠে আসে বিনোদনের পাশাপাশি সমাজের নানা গুরুত্বপূর্ণ বার্তা।
উৎসবের প্রথম রজনীতে, ৩০ অক্টোবর ২০২৬ তারিখে কালা ঝোরিয়া সুকুমার নাট্য গোষ্ঠী পরিবেশন করে ‘প্রেম পেলোনা প্রিয়তমা’।
দ্বিতীয় রজনীতে, ৩১ অক্টোবর পূর্ব বর্ধমানের কালনার মা অম্বিকা যাত্রা দল মঞ্চস্থ করে ‘জীবনের শেষ ঠিকানা’।
তৃতীয় রজনীতে শ্রী হরি নাট্য নিকেতন, পাট মোহনার পক্ষ থেকে পরিবেশিত হয় ‘রাবণ মারতে আসছে রাম’।
অন্যদিকে, ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও নিম্নচাপজনিত পরিস্থিতির কারণে সেদিনের নির্ধারিত যাত্রাপালা মঞ্চস্থ করা সম্ভব হয়নি। পরবর্তীতে ২ নভেম্বর ২০২৬ তারিখে মিঠানী যাত্রা সংস্থার নিজস্ব পরিচালনায় পরিবেশিত হয় বিশেষ সামাজিক যাত্রাপালা ‘সূর্য ফিরেছে মায়ের কোলে’।
এই যাত্রাপালার বিষয়বস্তুতে উঠে এসেছে দুর্নীতিমুক্ত গ্রাম গড়ার বার্তা। সমাজের অন্যায়, দুর্নীতি ও বিভিন্ন সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা রয়েছে এই প্রযোজনায়।
মিঠানী যাত্রা সংস্থার এই উদ্যোগ শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং যাত্রাশিল্পের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বাংলা লোকনাট্যের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। সপ্তম বর্ষে এই চার দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে সংস্থাটি আবারও প্রমাণ করল, আধুনিক বিনোদনের ভিড়েও গ্রামবাংলার যাত্রাপালার আবেদন আজও অমলিন।