কালীপুজোর প্রতিমা তৈরিতে পুরুষ কারিগরদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন Gen Z তরুণীরা।
প্রকাশকাল: 03 Nov 2026, 03:02 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
প্রতিমার রং, দেবীর চোখ আঁকা থেকে কলকারের সূক্ষ্ম কাজ—নিজেদের দক্ষতায় নতুন দৃষ্টান্ত গড়ছেন ২২ থেকে ২৪ বছর বয়সি যুবতীরা।
শিলিগুড়ি: সময় বদলাচ্ছে, বদলাচ্ছে শিল্পের জগৎও। একসময় প্রতিমা তৈরির কাজকে মূলত পুরুষদের পেশা বলেই মনে করা হত। কিন্তু সেই প্রচলিত ধারণায় এবার নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন শিলিগুড়ির একঝাঁক তরুণী। কুমোরটুলিতে পুরুষ কারিগরদের পাশাপাশি সমান দক্ষতায় প্রতিমা তৈরির কাজে যুক্ত হয়েছেন নতুন প্রজন্মের মেয়েরা। তুলির টানে, রঙের ছোঁয়ায় এবং নিপুণ হাতের কাজে নিজেদের প্রতিভার পরিচয় দিচ্ছেন তাঁরা।
বিশেষ করে প্রতিমার গায়ে রং করা, দেবীর চোখ আঁকা এবং কলকারের মতো সূক্ষ্ম শিল্পকর্মে দক্ষতা দেখাচ্ছেন ২২ থেকে ২৪ বছর বয়সি প্রায় ছয় থেকে সাত জন তরুণী। কলেজের পড়াশোনা শেষ করেই তাঁরা কেউ শখে, কেউ শিল্পের প্রতি ভালোবাসা থেকে এই কাজে যুক্ত হয়েছেন। দুর্গাপুজোর ব্যস্ততা শেষ হতেই এবার কালীপুজোর প্রতিমা তৈরির কাজে ব্যস্ত তাঁদের হাত।
এই তরুণীদের অনেকের পরিবারেই প্রতিমা তৈরির কোনও পেশাগত ঐতিহ্য নেই। কেউ বাবার কাছ থেকে কাজ শিখেছেন, আবার কেউ সোশ্যাল মিডিয়ার সাহায্যে নিজের চেষ্টায় রপ্ত করেছেন প্রতিমা সাজানোর বিভিন্ন কৌশল। সকাল থেকে রাত পর্যন্ত কুমোরটুলিতে চলে তাঁদের কাজ। পেশাগত পরিচয়ের বাইরেও শিল্পের প্রতি ভালোবাসা এবং সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখার তাগিদই তাঁদের এই পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এই তরুণীদের মধ্যে অন্যতম সুস্মিতা পাল। শিলিগুড়ির শরৎচন্দ্র পল্লির বাসিন্দা সুস্মিতা গত দু’বছর ধরে কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজে যুক্ত রয়েছেন। ছোটবেলা থেকেই এই শিল্পের প্রতি তাঁর বিশেষ আগ্রহ। বাবার কাছেই কাজের হাতেখড়ি হলেও তাঁর বাবা পেশাগতভাবে প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত নন। মূলত প্রতিমার কলকারের সূক্ষ্ম কাজেই বিশেষ দক্ষতা রয়েছে সুস্মিতার।
এ বছর দুর্গাপুজোর প্রতিমা তৈরির কাজের পাশাপাশি কালীপুজোর প্রস্তুতিতেও সমান ব্যস্ত তিনি। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে তাঁর কাজ। সদ্য গ্র্যাজুয়েশন শেষ করলেও ভবিষ্যতে এই শিল্পকেই সঙ্গী করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন সুস্মিতা।
তাঁর কথায়, গত বছর নিজের বয়সি মেয়েদের মধ্যে তিনি প্রায় একাই এই কাজে যুক্ত ছিলেন। কিন্তু এবছর আরও চার-পাঁচ জন তরুণীকে প্রতিমা তৈরির কাজে এগিয়ে আসতে দেখে তিনি অত্যন্ত খুশি। নতুন প্রজন্মের মেয়েদের মধ্যে এই শিল্পের প্রতি আগ্রহ বাড়ছে, এটাই তাঁর কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়।
আসলে শিলিগুড়ির কুমোরটুলির এই পরিবর্তন শুধু প্রতিমা তৈরির কাজে নতুন কারিগরের আগমন নয়, বরং শিল্পের জগতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণেরও এক ইতিবাচক ছবি। পুরুষতান্ত্রিকতার প্রচলিত বেড়াজাল পেরিয়ে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে নতুন পরিচয় তৈরি করছেন সুস্মিতারা। তাঁদের হাত ধরেই হয়তো আগামী দিনে আরও সমৃদ্ধ হবে বাংলার প্রতিমাশিল্পের ঐতিহ্য।