কাল্লা হাসপাতালের কাছে টোটো উল্টে আহত দুই মহিলা পুলিশকর্মী
প্রকাশকাল: 26 Sep 2026, 02:21 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
আসানসোল: কাল্লা হাসপাতালের কাছে আচমকা একটি টোটো উল্টে আহত হলেন দুই মহিলা পুলিশকর্মী। দুর্ঘটনায় আহত পুলিশকর্মীদের পরিচয় জানা গেছে—বার্নপুরের বাসিন্দা অল্পনা ধীবর ও রুম্পা মণ্ডল।
ঘটনার পর দু’জনকেই চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, দুই মহিলা পুলিশকর্মী বারাবনি থানায় ডিউটিতে যোগ দেওয়ার জন্য টোটো করে যাচ্ছিলেন। সেই সময় কাল্লা হাসপাতালের কাছে আচমকাই টোটোটি উল্টে যায়।
দুর্ঘটনায় দু’জনেই আহত হন। খবর পেয়ে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে টোটোটি উল্টে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।