পূর্ব বর্ধমানে মাত্র চার ছটাক জমি নিয়ে বিবাদ, মারধরে কাকিমার মৃত্যু! গুরুতর জখম মেয়ে ও মা
প্রকাশকাল: 01 Nov 2026, 02:49 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
শক্তিগড়ের ঘাটশিলায় চাঞ্চল্য, দুই ভাইপোর বিরুদ্ধে বাড়িতে ঢুকে ইট, বাঁশ ও শাবল দিয়ে হামলার অভিযোগ; হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই মহিলা।
পূর্ব বর্ধমানঃ মাত্র চার ছটাক জমিকে কেন্দ্র করে পারিবারিক বিবাদে প্রাণ গেল এক মহিলার। গুরুতর জখম আরও দু'জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার ঘাটশিলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম নাসেরা বেগম (৪৫)। অভিযোগ, শনিবার সকালে তাঁর বাড়িতে ঢুকে নাসেরা বেগম সহ পরিবারের আরও দুই মহিলাকে ইট, বাঁশ ও শাবল দিয়ে বেধড়ক মারধর করে তাঁরই দুই ভাইপো চাঁদ শেখ ও ডালিম শেখ।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাসেরা বেগমের। আহত নাসেরার মেয়ে কিসমাতারা বেগম এবং তাঁর মা নাজিরা বেগম বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জমি বিক্রিকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাতঃ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাসেরা বেগম নিজের দেওরের কাছ থেকে ৬৫ হাজার টাকার বিনিময়ে চার ছটাক জমি কিনেছিলেন। অভিযোগ, পরবর্তীকালে ওই জমিই নাসেরার দুই ভাইপোর কাছে ফের বিক্রি করে দেন তাঁর দেওর। এরপর থেকেই জমির দখল ছেড়ে দেওয়ার জন্য নাসেরার উপর लगातार চাপ সৃষ্টি করা হচ্ছিল। এই নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার জমি সংক্রান্ত বিরোধ মেটাতে গ্রামে একটি সালিশি সভাও বসেছিল। কিন্তু সেই বৈঠকেও কোনও স্থায়ী সমাধান হয়নি।
এরপরই শনিবার সকালে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। মাত্র চার ছটাক জমির জন্য এমন মর্মান্তিক মৃত্যুতে হতবাক গোটা এলাকা।
ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ। অভিযুক্ত দুই ভাইপোর খোঁজে তল্লাশি চলছে।