টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, রণক্ষেত্র বিজয়া সম্মিলনী! লাঠিচার্জ পুলিশের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে বিজেপি কর্মী
প্রকাশকাল: 31 Oct 2026, 02:24 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
উপশিরোনাম: ব্যারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচী ও মন্ত্রী অর্জুন সিংয়ের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। সংঘর্ষে গুরুতর জখম বিজেপির ব্যারাকপুর ৩ নম্বর মণ্ডলের আইটি ইনচার্জ করণ শেঠ। অভিযোগ-পাল্টা অভিযোগে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা।
টিটাগড়, ৩১ অক্টোবর: বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে শুক্রবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল টিটাগড়। বিজয়া সম্মিলনী অনুষ্ঠান শেষ হওয়ার পর বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘিরে ছড়ায় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন এক বিজেপি কর্মী। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় টিটাগড় বিজেপি মণ্ডলের উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অর্জুন সিং। অভিযোগ, অনুষ্ঠান শেষে মন্ত্রী চলে যাওয়ার পর বিজেপি কর্মী-সমর্থকরা যখন বাড়ির উদ্দেশে রওনা হচ্ছিলেন, সেই সময়ই অপর একটি গোষ্ঠী তাঁদের উপর হামলা চালায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়।
টিটাগড় থানার অদূরে মমতা মেডিক্যাল হলের সামনের এলাকায় এই সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিজেপির ব্যারাকপুর ৩ নম্বর মণ্ডলের আইটি ইনচার্জ করণ শেঠ বলে দাবি করেছেন দলের মণ্ডল সভাপতি সন্তোষ সিং। প্রথমে তাঁকে ব্যারাকপুরের বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
হামলার নেপথ্যে কারা? উঠছে রাজনৈতিক প্রশ্ন
এই হামলার পিছনে সুনন্দ হরি নামে এক ব্যক্তির নেতৃত্বাধীন গোষ্ঠীর হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি মণ্ডল সভাপতি সন্তোষ সিং। তাঁর দাবি, আগেও করণ শেঠের উপর হামলা হয়েছিল এবং তাঁর বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল। সেই ঘটনার রেশ ধরেই ফের এই অশান্তি বলে অভিযোগ তাঁর।
সন্তোষ সিংয়ের আরও দাবি, সম্প্রতি ব্যারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচীর জন্মদিনের অনুষ্ঠানে সুনন্দ হরিকে দেখা গিয়েছিল। তাঁর অভিযোগ, অতীতে তৃণমূল বিধায়ক নান্টু ঘোষের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন ওই ব্যক্তি।
অভিযোগ অস্বীকার অন্য গোষ্ঠীর
অন্যদিকে, এই ঘটনায় বিধায়ক কৌস্তুভ বাগচীর ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি বিশাল জয়সওয়াল সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। তাঁর বক্তব্য, এটি কোনও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বরং এলাকার স্থানীয় বিবাদ। আহত করণ শেঠ বিজেপির আইটি সেলের পদাধিকারী নন বলেও দাবি করেছেন তিনি।
বিশাল জয়সওয়ালের পাল্টা বক্তব্য, এই ঘটনার সঙ্গে কোনও বিধায়ক, মন্ত্রী কিংবা বিজেপির কোনও শীর্ষ নেতার যোগ নেই। পাশাপাশি, দলের কয়েকজন নেতার বক্তব্যেরও বিরোধিতা করেছেন তিনি।
তদন্তে পুলিশ
একদিকে বিজেপির একাংশের তরফে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব ও পরিকল্পিত হামলার অভিযোগ, অন্যদিকে অন্য গোষ্ঠীর তরফে সেই অভিযোগ অস্বীকার—সব মিলিয়ে টিটাগড়ের ঘটনা ঘিরে দলের অভ্যন্তরীণ সংঘাত ফের প্রকাশ্যে চলে এসেছে।
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। কেন এবং কীভাবে এই সংঘর্ষের সূত্রপাত, কারা হামলার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
তবে রাজনৈতিক মহলের প্রশ্ন, শাসকদলের বিরুদ্ধে লড়াইয়ের আগে নিজেদের দলের অভ্যন্তরীণ সংঘাত সামলাতেই কি এবার কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি?