কুলটি তে ইডির অভিযান! বরাকরে শিল্পপতির ভাইয়ের বাড়িতে পাঁচটি গাড়ি নিয়ে হানা তদন্তকারী দলের
প্রকাশকাল: 30 Oct 2026, 01:34 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
কুলটি: শুক্রবার ভোরে কুলটি বিধানসভা কেন্দ্রের বরাকরের হনুমান চড়াই এলাকায় ‘জয় শ্রী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ালিস্টস’-এর মালিক সোনু আগরওয়ালের ভাই অনিল আগরওয়ালের বাড়িতে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল প্রায় ৬টা নাগাদ পাঁচটি গাড়িতে করে তদন্তকারী দলের সদস্যরা ওই বাড়িতে পৌঁছন। এরপর সকাল ১১টা পর্যন্ত বাড়ির ভিতরে তল্লাশি ও তদন্ত চালাতে দেখা যায় তাঁদের।
জানা গিয়েছে, সোনু আগরওয়াল, লালা-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি এবং অবৈধ কয়লা কারবার সংক্রান্ত একাধিক মামলার তদন্ত চলছে। এই মামলাগুলির কয়েকটি আদালতে বিচারাধীন রয়েছে। সেই তদন্তের সূত্র ধরেই অনিল আগরওয়ালের বাড়িতে এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
অভিযানকারী দলে মহিলা আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। তদন্ত চলাকালীন বাড়ির আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বাইরের কাউকে বাড়ির ভিতরে প্রবেশ করতে কিংবা সেখান থেকে বের হতে দেওয়া হয়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথমে পাঁচটি গাড়িতে করে তদন্তকারী আধিকারিকরা বাড়িতে পৌঁছন। প্রায় এক ঘণ্টা পর দুটি গাড়ি সেখান থেকে চলে যায়। বাকি তিনটি গাড়ি দীর্ঘক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শুক্রবারের এই ইডি অভিযানকে কেন্দ্র করে বরাকর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযানে কী কী নথি বা তথ্য উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে শিল্পাঞ্চলের।