২৮০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি! আসানসোল-সহ রাজ্যের ৪ জায়গায় ED-র হানা, নিশানায় CA-দের নেটওয়ার্ক
প্রকাশকাল: 30 Oct 2026, 12:38 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
ঝাড়খণ্ডে ৬৬ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র তৈরির নামে ব্যাঙ্ক থেকে ২৮০ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ। শেল কোম্পানির মাধ্যমে কলকাতায় টাকা পাচারের সন্দেহে কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে তদন্তে নেমেছে ইডি।
আসানসোল, ৩০ অক্টোবর: ব্যাঙ্ক জালিয়াতি ও বিপুল পরিমাণ অর্থ তছরুপের অভিযোগে শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের চারটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কলকাতা, উত্তরপাড়া, হাওড়া এবং আসানসোলে মোট চারটি ঠিকানায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে এই তল্লাশি চালানো হচ্ছে। তদন্তের কেন্দ্রে রয়েছে কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেড (KPPL) এবং সংস্থার সঙ্গে যুক্ত কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের নেটওয়ার্ক।
ইডি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে ৬৬ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা বলে বিভিন্ন ব্যাঙ্কের কনসোর্টিয়াম থেকে প্রায় ২৮০ কোটি টাকা ঋণ নিয়েছিল সংশ্লিষ্ট সংস্থা। অভিযোগ, সেই ঋণের টাকা নির্ধারিত বিদ্যুৎ প্রকল্পে ব্যবহার না করে একাধিক শেল কোম্পানির মাধ্যমে কলকাতায় সরিয়ে নিয়ে গিয়ে অর্থ পাচার করা হয়।
পরবর্তীতে সংস্থাটি দেউলিয়া হয়ে যায় এবং ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-এর অধীনে লিকুইডেশন প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ অনুযায়ী, প্রায় ২৮০ কোটি টাকার ঋণের বিপরীতে ব্যাঙ্কগুলি শেষ পর্যন্ত মাত্র ৭ কোটি টাকা ফেরত পায়। অর্থাৎ প্রায় ২৭৩ কোটি টাকা অনাদায়ী থেকে যায়।
এই ঘটনায় প্রথমে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (SFIO) কলকাতার বিশেষ আদালতে মামলা দায়ের করে। সেই অভিযোগের সূত্র ধরেই এবার অর্থ পাচারের দিকটি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ইডি।
কোথায় কোথায় চলছে তল্লাশি?
ইডির অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ ঠিকানা কলকাতার লেক টাউন এলাকার আভনি অক্সফোর্ড ফেজ-১ আবাসন। সেখানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অশোক সারথির বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। তদন্তকারীদের সন্দেহ, শেল কোম্পানি তৈরির মাধ্যমে ঋণের টাকা সরানোর প্রক্রিয়ায় তাঁর ভূমিকা থাকতে পারে।
অন্যদিকে, হুগলির উত্তরপাড়ার শিবতলা স্ট্রিটে আরও এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুদীপ্ত ঘোষের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।
এছাড়াও পশ্চিম বর্ধমানের আসানসোল এবং হাওড়ায় সংস্থার ডিরেক্টর ও অডিটরদের সঙ্গে যুক্ত বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে ইডির পৃথক দল।
এর আগেও হয়েছিল তল্লাশি:
এই মামলায় এর আগেও গত ৩ সেপ্টেম্বর কলকাতার ১১টি জায়গায় অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবারের অভিযানকে সেই তদন্তেরই পরবর্তী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
ইডি সূত্রের দাবি, এবারের তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল তথ্য এবং শেল কোম্পানির সঙ্গে সম্পর্কিত কাগজপত্র উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া তথ্য খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে গ্রেফতারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
তবে গোটা ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট হবে না। বিশেষ করে আসানসোলে চলা তল্লাশি থেকে কী কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর শিল্পাঞ্চলবাসীর।