মালদায় নাবালিকাকে ধর্ষণের মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড, ২ লক্ষ টাকা জরিমানা
প্রকাশকাল: 29 Oct 2026, 04:19 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
মালদা, ২৯ অক্টোবর: নাবালিকাকে ধর্ষণের মামলায় অভিযুক্ত মুকুল কীর্তনিয়াকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। পাশাপাশি, দোষী সাব্যস্ত ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।
ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ১১ নভেম্বর মালদা জেলার গাজোল থানার অন্তর্গত বলরামপুর গ্রামে। অভিযোগ অনুযায়ী, বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় এক নাবালিকাকে একটি নির্জন বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত।
ঘটনার পর নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গাজোল থানার পুলিশ। সাব-ইনস্পেক্টর ঋত্বিক সরকারের নেতৃত্বে তদন্ত চালানো হয়। তদন্তের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
সম্প্রতি এই মামলার শুনানি শেষে আদালত অভিযুক্ত মুকুল কীর্তনিয়াকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনায়। পাশাপাশি, ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়।
মালদা জেলা পুলিশের পক্ষ থেকে এই মামলার রায়ের কথা জানানো হয়েছে।