দিঘার আগে ২ কিলোমিটার দূরে থমকে তাম্রলিপ্ত এক্সপ্রেস! রেললাইন ধরে হাঁটলেন যাত্রীরা - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

দিঘার আগে ২ কিলোমিটার দূরে থমকে তাম্রলিপ্ত এক্সপ্রেস! রেললাইন ধরে হাঁটলেন যাত্রীরা

প্রকাশকাল: 28 Oct 2026, 01:45 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
পাওয়ার সাপ্লাইয়ে সমস্যায় বিপত্তি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ট্রেন; যাত্রীদের দিঘায় পৌঁছে দিতে ব্যবস্থা করা হয় টোটোর





দিঘা, ২৮ অক্টোবর: পাওয়ার সাপ্লাইয়ে সমস্যার জেরে দিঘা স্টেশনে পৌঁছনোর আগেই থমকে গেল হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ১২৮৫৭ নম্বর ট্রেনটি দিঘা স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে টিকরা স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এর জেরে চরম ভোগান্তির মুখে পড়েন দিঘাগামী যাত্রীরা।





দীর্ঘক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও অসুবিধা বাড়তে থাকে। গন্তব্যে পৌঁছনোর জন্য শেষ পর্যন্ত যাত্রীদের একাংশ ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটতে শুরু করেন। পরে যাত্রীদের দিঘায় পৌঁছে দেওয়ার জন্য টোটোর ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে।





ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। ট্রেনটির বিদ্যুৎ সরবরাহে ঠিক কী কারণে সমস্যা দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।





প্রাথমিকভাবে বৃষ্টির জল ইঞ্জিনে ঢুকে যাওয়ার কারণে এই বিপত্তি ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ট্রেন থমকে যাওয়ার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।





দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের যাত্রাপথে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়। রেল কর্তৃপক্ষের তরফে সমস্যার কারণ ও পরিষেবা স্বাভাবিক হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।

শেয়ার করুন: