জাল লটারি চক্রে জামুরিয়া পুলিশের বড়সড় অভিযান ১৫–২০ লক্ষ টাকার জাল লটারি টিকিট উদ্ধার, গ্রেফতার যুবক
প্রকাশকাল: 25 Sep 2026, 06:18 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
জামুরিয়া: অবৈধ লটারি ব্যবসার বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল জামুরিয়া পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল লটারির টিকিটসহ এক যুবককে গ্রেফতার করেছে চুরুলিয়া ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম এস. কে. সমীর। তিনি বীরভূম জেলার কঙ্করতলা থানা এলাকার বাররা গ্রামের বাসিন্দা।
কীভাবে ধরা পড়ল অভিযুক্ত?
পুলিশের কাছে খবর আসে, বিপুল পরিমাণ জাল লটারির টিকিট নিয়ে এক ব্যক্তি বারাবানি থেকে বীরভূমের দিকে যাচ্ছে। সেই খবরের ভিত্তিতে বারাকোলা ঘাট এলাকায় ফাঁদ পাতে চুরুলিয়া ফাঁড়ির পুলিশ।
অভিযোগ, ওই পথ দিয়ে যাওয়ার সময় পুলিশ অভিযুক্তকে ঘিরে ধরে। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল লটারি টিকিট। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া টিকিটগুলির আনুমানিক মূল্য ১৫ থেকে ২০ লক্ষ টাকা।
ঘটনার পর অভিযুক্তকে আটক করে জামুরিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এরপর শুক্রবার তাকে আসানসোল জেলা আদালতে হাজির করা হয়।
বড় চক্রের সন্ধানে তদন্ত:
এই ঘটনার পিছনে শুধু একজন ব্যক্তি নাকি আরও বড় কোনও অবৈধ লটারি নেটওয়ার্ক রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। বিশেষ করে বারাবানি থেকে বীরভূম পর্যন্ত এই জাল লটারি চক্রের যোগাযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, জাল লটারির টিকিট কোথা থেকে আসছিল এবং কোথায় সেগুলি সরবরাহ করা হচ্ছিল—সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
জামুরিয়া পুলিশের এই অভিযানে জাল লটারি ব্যবসার বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।