পূর্ব দিকে সরে যাচ্ছে সুন্দরবন! ভারতীয় অংশে কমছে ঘন জঙ্গল, উদ্বেগে পরিবেশবিদরা
প্রকাশকাল: 27 Oct 2026, 05:41 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
সুন্দরবন: ধীরে ধীরে ভারত ছেড়ে বাংলাদেশ সীমান্তের দিকে সরে যাচ্ছে সুন্দরবনের প্রাণ, সুন্দরী-গোলপাতা সহ প্রধান ম্যানগ্রোভ উদ্ভিদ। ১৯৭৩ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতীয় সুন্দরবনে ঘন বনাঞ্চলের পরিমাণ ৯৪.২ শতাংশ থেকে কমে ৯১.৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। সমীক্ষায় উঠে আসা এই চাঞ্চল্যকর তথ্যই এখন গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পরিবেশবিদরা এই ঘটনাকে বলছেন 'জোনেশন'। অর্থাৎ, ম্যানগ্রোভের স্বাভাবিক বাসস্থানের পূর্বমুখী স্থানান্তর।
কেন এমন হচ্ছে?
বিশেষজ্ঞদের মতে, এর নেপথ্যে রয়েছে মিষ্টি জলের প্রবাহ কমে যাওয়া ও মাটিতে লবণাক্ততার অস্বাভাবিক বৃদ্ধি।
সুন্দরবনের বাস্তুতন্ত্র গড়ে উঠেছে নোনা ও মিষ্টি জলের ভারসাম্যের উপর। বাংলাদেশ অংশে পদ্মা-মেঘনা সহ একাধিক নদী থেকে প্রচুর মিষ্টি জল পাচ্ছে ম্যানগ্রোভ। কিন্তু ভারতীয় অংশে ফারাক্কা পরবর্তী সময়ে মিষ্টি জলের যোগান কমেছে। তার উপর কাদামাটি ও পলি জমে খাঁড়ির মুখ বন্ধ হওয়া এবং দীর্ঘক্ষণ নোনা জল দাঁড়িয়ে থাকার ফলে মাটিতে নুনের পরিমাণ বাড়ছে।
ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। প্রতিকূল পরিবেশে টিকে থাকতেই বেশি শক্তি খরচ করতে হচ্ছে গাছগুলিকে।
দুই প্রান্তে দুই ছবি
সমীক্ষা বলছে, এর প্রভাব পড়েছে সরাসরি জঙ্গলের চরিত্রে।
পূর্বদিকের জঙ্গলে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ম্যানগ্রোভের বৃদ্ধি ভালো হচ্ছে, জঙ্গল আরও ঘন হচ্ছে। কিন্তু পশ্চিমদিকের জঙ্গলে উল্টো ছবি। সেখানে গাছ বাড়ছে না, বরং গাছগুলি বেঁটে হয়ে যাচ্ছে, ঘনত্ব কমছে। খালি চোখেই এই পার্থক্য এখন স্পষ্ট।
শুধু বনাঞ্চল নয়, বদলেছে ভূমি ব্যবহারের চিত্রও। ১৯৭৩ সালে যেখানে ৯৪.২% এলাকা ঘন বনে ঢাকা ছিল, ২০২৪ সালে তা ৯১.৫%। একই সময়ে জলাভূমির পরিমাণ বেড়েছে। অর্থাৎ, ভারতীয় সুন্দরবন ক্রমশ ছোট এবং পাতলা হয়ে আসছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এইভাবে লবণাক্ততা বাড়তে থাকলে সুন্দরী, গোলপাতার মতো মিষ্টি জল নির্ভর প্রজাতি ভারতীয় সুন্দরবন থেকে প্রায় হারিয়ে যাবে এবং তার জায়গা নেবে অতিরিক্ত লবণ সহ্যকারী প্রজাতি। যা গোটা বাস্তুতন্ত্রের জন্য বড় বিপদের সংকেত।