ট্রেনের দেরিতে ক্ষুব্ধ যাত্রীরা, কামারকুন্ডুতে রেল অবরোধ! এক ঘণ্টা আটকে বন্দে ভারত - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

ট্রেনের দেরিতে ক্ষুব্ধ যাত্রীরা, কামারকুন্ডুতে রেল অবরোধ! এক ঘণ্টা আটকে বন্দে ভারত

প্রকাশকাল: 16 Oct 2026, 01:03 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
হুগলি: ট্রেনের নিয়মিত দেরিতে চলা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন রেলযাত্রীরা। শুক্রবার, ষষ্ঠীর সকালে হুগলির কামারকুন্ডু স্টেশনে রেললাইনে নেমে তুমুল বিক্ষোভ দেখান যাত্রীরা। এর জেরে প্রায় এক ঘণ্টা আটকে থাকে আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস। পাশাপাশি, একাধিক দূরপাল্লার ট্রেনও আটকে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েন যাত্রীরা।


বিক্ষোভকারী যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ট্রেনের অনিয়মিত সময়সূচি এবং দেরিতে চলাচলের কারণে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে কামারকুন্ডু স্টেশনে পৌঁছনোর কথা ছিল আপ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসের। কিন্তু অভিযোগ, নির্ধারিত সময়ের বহু পরে শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ স্টেশনে পৌঁছয় ট্রেনটি।


যাত্রীদের দাবি, ট্রেনের এমন দেরি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায়শই নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে ট্রেন চলায় নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রী—সকলকেই ভোগান্তির শিকার হতে হচ্ছে।


শুক্রবার সকালে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ক্ষোভ সামলাতে না পেরে রেললাইনে নেমে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। এর জেরে রেল চলাচলে বিঘ্ন ঘটে এবং আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন। প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকে আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসও।


পুজোর মরশুমে এমনিতেই যাত্রীদের ভিড় বেশি। তার মধ্যে ট্রেনের দেরি ও বিক্ষোভের জেরে কামারকুন্ডু স্টেশনে তৈরি হয় চরম দুর্ভোগের পরিস্থিতি। রেল পরিষেবার সময়ানুবর্তিতা নিয়ে যাত্রীদের এই ক্ষোভ ফের একবার প্রশ্ন তুলে দিল ট্রেনের নির্ধারিত সময় মেনে চলা নিয়ে।

শেয়ার করুন: