বসিরহাটে ভয়াবহ পথ দুর্ঘটনা! প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষে মৃত ২, গুরুতর আহত ২
প্রকাশকাল: 14 Oct 2026, 04:38 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
বসিরহাট, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ির সঙ্গে একটি টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যাত্রীর। এই দুর্ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ন্যাজাট থানার অন্তর্গত বাসন্তী হাইওয়ের বয়ামারীর কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ও আহত সকলেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনার সময় গাড়িতে উপস্থিত ছিলেন না প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতো। তাঁর গাড়িটি দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজাট থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে মৃত ও আহতদের পরিচয় এবং তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
ঘটনা প্রসঙ্গে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক তথা পেশায় শিক্ষক সুকুমার মাহাতো জানান, স্কুল ছুটির পর চিকিৎসার জন্য তাঁর কলকাতায় যাওয়ার কথা ছিল। সেই কারণে তিনি চালককে বাড়ি থেকে গাড়ি নিয়ে স্কুলে আসতে বলেছিলেন।
সুকুমার মাহাতোর বক্তব্য অনুযায়ী, বাসন্তী হাইওয়ের বয়ামারীর কাছে যাত্রীবোঝাই দুটি টোটোর মধ্যে রেষারেষি চলছিল। সেই সময় তাঁর গাড়ির চালক পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি টোটোর সঙ্গে সংঘর্ষ হয়। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাজাট থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। চালকের অসাবধানতা, টোটোর রেষারেষি, নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।