শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠেই ফিরছে পৌষমেলা, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বড় সিদ্ধান্ত
প্রকাশকাল: 14 Oct 2026, 02:58 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
বোলপুর: বাঙালির আবেগ ও শান্তিনিকেতনের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা পৌষমেলা এবারও বসতে চলেছে তার চিরচেনা ঠিকানা পূর্বপল্লি মেলার মাঠে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা প্রশাসনের সঙ্গে কর্তৃপক্ষের এক গুরুত্বপূর্ণ প্রাথমিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই খবরে খুশির হাওয়া বোলপুরের স্থানীয় ব্যবসায়ী মহল থেকে শুরু করে পর্যটকদের মধ্যেও।
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, করোনা অতিমারি ও পরিকাঠামোগত নানা কারণ দেখিয়ে ২০২০, ২০২১ ও ২০২২ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৌষমেলার আয়োজন করেনি। সেই সময় বোলপুরের ডাকবাংলো ও স্টেডিয়াম মাঠে বিকল্প মেলার আয়োজন করা হয়েছিল। পরে ২০২৩ সালে পৌষমেলা ফিরে আসে তার ঐতিহ্যবাহী পূর্বপল্লির মাঠে। যদিও সে বছর বিশ্বভারতী সরাসরি মেলার আয়োজন করেনি, নির্দিষ্ট কিছু শর্তে জেলা প্রশাসনকে অনুমতি দেওয়া হয়েছিল।
২০২৪ ও ২০২৫ সালেও পূর্বপল্লির মাঠেই অনুষ্ঠিত হয় পৌষমেলা। এবারও একই স্থানে মেলা আয়োজন করা হবে কি না, তা নিয়ে গত কয়েক দিন ধরে শান্তিনিকেতন ও বোলপুরের বিভিন্ন মহলে আলোচনা চলছিল। অবশেষে জেলা প্রশাসন ও বিশ্বভারতী কর্তৃপক্ষের বৈঠকে মেলার আয়োজন নিয়ে ইতিবাচক সিদ্ধান্তের কথা সামনে এসেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, বীরভূমের জেলাশাসক ধবল জৈন, জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ, বোলপুরের মহকুমাশাসক ব্রততী দত্ত-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।
দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, পুরনো ঐতিহ্য ও আঙ্গিক বজায় রেখেই এ বছর পৌষমেলার আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্বভারতীকে রাজ্য সরকার ও জেলা প্রশাসনের তরফে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে।
বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক ভাস্কর দাস জানান, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন প্রশাসনিক বিষয়ের পাশাপাশি পৌষমেলার সফল আয়োজন নিয়েও আলোচনা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, জেলা প্রশাসন ও অন্যান্য দফতর বিশ্ববিদ্যালয়কে সর্বাত্মক সহযোগিতা করবে।
প্রশাসনের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, এ বছরও পুরনো মেজাজে পৌষমেলা আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী নভেম্বর মাসে পরবর্তী বৈঠকে মেলার বিস্তারিত রূপরেখা নিয়ে আলোচনা হওয়ার কথা।
শান্তিনিকেতনের সংস্কৃতি, লোকশিল্প, হস্তশিল্প ও বাঙালির শীতকালীন উৎসবের অন্যতম আকর্ষণ পৌষমেলা। তাই পূর্বপল্লির মাঠে মেলা আয়োজনের এই সিদ্ধান্ত ঘিরে এখন থেকেই প্রত্যাশা বাড়ছে বোলপুরের ব্যবসায়ী, শিল্পী ও পর্যটন-নির্ভর মহলে। তবে মেলার নির্দিষ্ট দিনক্ষণ ও চূড়ান্ত আয়োজনসূচি পরবর্তী বৈঠকের পর স্পষ্ট হবে।