অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, আসানসোল মহকুমা শাসক দপ্তরের সামনে মহিলাদের বিক্ষোভ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, আসানসোল মহকুমা শাসক দপ্তরের সামনে মহিলাদের বিক্ষোভ

প্রকাশকাল: 21 Sep 2026, 02:03 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ তুলে সোমবার আসানসোল মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা। তাঁদের অভিযোগ, প্রকল্পের আওতায় থাকার পরেও জেলার বহু মহিলা এখনও সরকারি সহায়তার টাকা পাচ্ছেন না। দ্রুত সমস্যার সমাধানের দাবিতেই এদিন বিক্ষোভে সামিল হন তাঁরা।


সোমবার মহকুমা শাসকের দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়মিত পাওয়ার কথা থাকলেও অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি। ফলে সমস্যায় পড়েছেন তাঁরা।


বিক্ষোভের জেরে প্রায় ২০ মিনিট ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।


বিক্ষোভকারীদের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা থেকে বঞ্চিত মহিলাদের সমস্যার দ্রুত সমাধান এবং তাঁদের প্রাপ্য অর্থ দেওয়ার দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন: